ঢাকা ০২:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন বীরমোহন উচ্চ বিদ্যালয়ে যৌন হয়রানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে তদন্তে ৩ সদস্যের কমিটি রাজশাহীতে শুরু হলো এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে সোয়া লাখের বেশি শিক্ষার্থী এইচএসসি পরীক্ষার সকালেই নিভে গেল তিশার স্বপ্ন-এক মৃত্যুর শোক, হাজার প্রশ্নের ভার শান্তিপূর্ণ পরিবেশে শুরু এইচএসসি পরীক্ষা, কারাগার থেকে পরীক্ষা দিলেন এক শিক্ষার্থী খেলা দেখা নিয়ে বিরোধ, সালিশ শেষে হামলায় বিএনপি নেতা নিহত লক্ষ্মীপুর থানার ওসি প্রত্যাহার বরিশালে ভূমি অফিসে অনিয়মের প্রমাণ, দুই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তি বেরোবির ৪ মেধাবী নারী শিক্ষার্থী পেলেন ‘হাসনা ইলাহি মেমোরিয়াল স্কলারশিপ’ যুবদল নেতার চেম্বারে চার যুবককে নির্যাতনের অভিযোগ, ভিডিও ছড়িয়ে তোলপাড়

রাজধানীর উত্তর বাড্ডায় চাঁদার দাবিতে গুলি

প্রতীকী ছবি।

রাজধানীর উত্তর বাড্ডায় চাঁদা দাবিকে কেন্দ্র করে একটি নির্মাণাধীন ভবনে গুলি ছোড়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার দুপুরে এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে পড়ে যে, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) একটি নির্বাচনী কার্যালয়ে গুলি করা হয়েছে।

এই খবরের ভিত্তিতে বাড্ডা থানা পুলিশ দ্রুত আফতাবনগরে অবস্থিত এনসিপির কার্যালয়ে পৌঁছে তল্লাশি চালায়। পরে পুলিশ নিশ্চিত করে, সেখানে কোনো ধরনের গুলির ঘটনা ঘটেনি। সংশ্লিষ্টরা জানান, উত্তর বাড্ডায় যেখানে গুলি ছোড়া হয়েছে, সেখানে একসময় এনসিপির একটি কার্যালয় ছিল, যা বর্তমানে সেখানে নেই।

পুলিশের তথ্য অনুযায়ী, ‘রয়েল মিশন বিল্ডার্স’ নামের একটি আবাসন প্রতিষ্ঠান উত্তর বাড্ডা এলাকায় একটি বহুতল ভবন নির্মাণের কাজ করছে। মঙ্গলবার দুপুরে ৫ থেকে ৬ জন ব্যক্তি ওই নির্মাণস্থলে গিয়ে প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালকের খোঁজ করেন। তাকে না পেয়ে তারা কর্মচারীদের হুমকি দেয় এবং জানায়, তাদের দাবিকৃত অর্থ যেন দ্রুত পরিচালকের কাছে পৌঁছে দেওয়া হয়। ঘটনাটি পরিচালকের কাছে জানাতে বলে দুর্বৃত্তরা চলে যাওয়ার সময় দুই রাউন্ড গুলি ছোড়ে।

বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মো. নাসীরুল আমীন জানান, রাত ৮টা পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা হয়নি। তবে বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে দেখা হচ্ছে বলে তিনি নিশ্চিত করেন।

জনপ্রিয় সংবাদ

গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন

রাজধানীর উত্তর বাড্ডায় চাঁদার দাবিতে গুলি

প্রকাশের সময়ঃ ১২:৫৭:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬