ঢাকা ১১:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন বীরমোহন উচ্চ বিদ্যালয়ে যৌন হয়রানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে তদন্তে ৩ সদস্যের কমিটি রাজশাহীতে শুরু হলো এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে সোয়া লাখের বেশি শিক্ষার্থী এইচএসসি পরীক্ষার সকালেই নিভে গেল তিশার স্বপ্ন-এক মৃত্যুর শোক, হাজার প্রশ্নের ভার শান্তিপূর্ণ পরিবেশে শুরু এইচএসসি পরীক্ষা, কারাগার থেকে পরীক্ষা দিলেন এক শিক্ষার্থী খেলা দেখা নিয়ে বিরোধ, সালিশ শেষে হামলায় বিএনপি নেতা নিহত লক্ষ্মীপুর থানার ওসি প্রত্যাহার বরিশালে ভূমি অফিসে অনিয়মের প্রমাণ, দুই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তি বেরোবির ৪ মেধাবী নারী শিক্ষার্থী পেলেন ‘হাসনা ইলাহি মেমোরিয়াল স্কলারশিপ’ যুবদল নেতার চেম্বারে চার যুবককে নির্যাতনের অভিযোগ, ভিডিও ছড়িয়ে তোলপাড়

চাঁপাইনবাবগঞ্জে নিরাপদ খাদ্যের অভিযান, পচা খেজুর মজুতে ১ লাখ টাকা জরিমানা

চাঁপাইনবাবগঞ্জে অভিযানে পচা ও নিম্নমানের খেজুর মজুত ও বিক্রির দায়ে এক দোকান মালিককে এক লাখ টাকা জরিমানা করেছেন বিশুদ্ধ খাদ্য আদালত।

রমজান মাসকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। শনিবার চাঁপাইনবাবগঞ্জের পুরাতন বাজার এলাকায় চালানো অভিযানে পচা ও নিম্নমানের খেজুর মজুত ও বিক্রির দায়ে এক দোকান মালিককে এক লাখ টাকা জরিমানা করেছেন বিশুদ্ধ খাদ্য আদালত।

অভিযানকালে প্রায় ৩০ কেজি পচা ও নিম্নমানের খেজুর উদ্ধার করে জনস্বাস্থ্য ঝুঁকি বিবেচনায় মহানন্দা নদীতে ফেলে বিনষ্ট করা হয়। পাশাপাশি ভেজাল ৭৫ কেজি গুড়, ৪ কেজি অননুমোদিত রঙ এবং শিশুখাদ্যের সঙ্গে খেলনা রাখার অপরাধে আনুমানিক ২ হাজার টাকার বিভিন্ন পণ্য ধ্বংস করা হয়।

নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অভিযানে জানা যায়, রমজানকে কেন্দ্র করে পুরাতন বাজার এলাকার মেসার্স এনামুল এন্টারপ্রাইজ নামের একটি দোকানের গোডাউনে খাওয়ার অনুপযোগী পচা ও নিম্নমানের খেজুর মজুত রাখা হয়েছিল। জনস্বাস্থ্যের ঝুঁকি থাকায় এসব খেজুর ঘটনাস্থলেই বিনষ্ট করা হয়।

এছাড়াও একই এলাকার আরেকটি দোকানে গুড়ে ভেজাল পাওয়া গেলে প্রায় ৩০ কেজি গুড় ধ্বংস করা হয়। অপরদিকে একটি বেকারি প্রস্তুতকারক প্রতিষ্ঠানে কেক ও বিস্কুট তৈরিতে ব্যবহৃত অননুমোদিত ৪ কেজি কৃত্রিম রঙ জব্দ করে তা নষ্ট করা হয়। বিশেষজ্ঞ দল অভিযানকালে এসব খাদ্যপণ্যের নমুনা পরীক্ষা-নিরীক্ষা করেন।

অভিযানে বিশুদ্ধ খাদ্য আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল ইসলাম এবং নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মামুন উপস্থিত ছিলেন। অভিযানে র‌্যাব, পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা সহায়তা করেন।

নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ জানিয়েছে, রমজান মাসজুড়ে ভেজাল ও নিম্নমানের খাদ্যপণ্যের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

জনপ্রিয় সংবাদ

গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন

চাঁপাইনবাবগঞ্জে নিরাপদ খাদ্যের অভিযান, পচা খেজুর মজুতে ১ লাখ টাকা জরিমানা

প্রকাশের সময়ঃ ০২:২৬:২৫ পূর্বাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬