ঢাকা ০৭:২০ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
মায়ের কিডনি পেয়েও শেষরক্ষা হলো না বেরোবি শিক্ষার্থী জাহিদের হাম নিয়ন্ত্রণে আরও ২-৩ মাস সময় লাগতে পারে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কলকাতার হোটেলে অগ্নিকাণ্ড: ‘জিরো টলারেন্স’ নীতিতে কঠোর ব্যবস্থা, বললেন তাপস রায় মহাখালী থেকে চুরি হওয়া এনা পরিবহণের বাস মিরপুর বেড়িবাঁধে উদ্ধার, গ্রেপ্তার ২ নোয়াখালীতে মাদকবিরোধী বিশেষ অভিযান, গ্রেপ্তার ২৭ অস্ট্রেলিয়ার বিপক্ষে শনিবার দ্বিতীয় টেস্ট, ম্যাকাইয়ে অচেনা ভেন্যুর পরীক্ষায় বাংলাদেশ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা শুরু, অনুমোদনের জন্য ১১ প্রকল্প ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে রেলিংয়ে প্রাইভেটকার, আহত ২ বেগমগঞ্জে ১২ দিনে ৮ জনকে গুলি, এখনো অধরা অস্ত্রধারীরা কলকাতার হোটেলে ভয়াবহ আগুন, ৯ বাংলাদেশির মৃত্যু

রাজশাহীর ছয় আসনে প্রতীক বরাদ্দ সম্পন্ন, আজ থেকে মাঠে নামছেন প্রার্থীরা

বুধবার (২১ জানুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা রিটার্নিং কর্মকর্তা আফিয়া আখতারের সভাপতিত্বে নির্বাচনী প্রতীক বরাদ্দ করা হয়। এসময় জেলার সংসদীয় ছয়টি আসনের বিভিন্ন দল ও স্বতন্ত্র প্রার্থীরা উপস্থিত ছিলেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজশাহী জেলার ছয়টি সংসদীয় আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মাঝে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্য দিয়ে আগামীকাল বৃহস্পতিবার (২২ জানুয়ারি) থেকে শুরু হচ্ছে প্রার্থীদের আনুষ্ঠানিক প্রচার-প্রচারণা।

বুধবার (২১ জানুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা রিটার্নিং কর্মকর্তা আফিয়া আখতারের সভাপতিত্বে প্রতীক বরাদ্দ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীরা উপস্থিত ছিলেন।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, রাজশাহীতে শুরুতে মোট ৩৮ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। যাচাই-বাছাই শেষে ১৯ জনের মনোনয়নপত্র বাতিল করা হলেও আপিলের মাধ্যমে ১৩ জন পুনরায় প্রার্থিতা ফিরে পান। ফলে বৈধ প্রার্থীর সংখ্যা দাঁড়ায় ৩২ জনে। পরে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে তিনজন প্রার্থী সরে দাঁড়ালে চূড়ান্তভাবে নির্বাচনী মাঠে থাকছেন ২৯ জন।

মনোনয়ন প্রত্যাহারকারীদের মধ্যে রয়েছেন—রাজশাহী-১ আসনের স্বতন্ত্র প্রার্থী ও বিএনপি নেতা সুলতানুল ইসলাম তারেক, রাজশাহী-২ আসনের লিবারেল ডেমোক্রেটিক পার্টির মো. ওয়াহেদুজ্জামান এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের ফজলুল করিম।

আসনভিত্তিক প্রার্থীদের তালিকা অনুযায়ী—

রাজশাহী-১ (গোদাগাড়ী–তানোর) আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন চারজন প্রার্থী। তারা হলেন বিএনপির শরীফ উদ্দিন, জামায়াতে ইসলামীর অধ্যাপক মজিবুর রহমান, গণঅধিকার পরিষদের মো. শাহজাহান এবং আমার বাংলাদেশ পার্টির আবদুর রহমান।

রাজশাহী-২ (সদর) আসনে ছয়জন প্রার্থী নির্বাচনী লড়াইয়ে রয়েছেন। তারা হলেন বিএনপির মিজানুর রহমান মিনু, জামায়াতের ডা. মোহাম্মদ জাহাঙ্গীর, আমার বাংলাদেশ পার্টির সাঈদ নোমান, নাগরিক ঐক্যের সামছুল আলম, বাংলাদেশ লেবার পার্টির মেজবাউল ইসলাম এবং স্বতন্ত্র প্রার্থী সালেহ আহমেদ।

রাজশাহী-৩ (পবা–মোহনপুর) আসনে পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরা হলেন বিএনপির শফিকুল হক মিলন, জামায়াতের আবুল কালাম আজাদ, জাতীয় পার্টির আফজাল হোসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের ফজলুর রহমান ও আমজনতা দলের সাইদ পারভেজ।

রাজশাহী-৪ (বাগমারা) আসনে চারজন প্রার্থী নির্বাচনে অংশ নিচ্ছেন। তারা হলেন বিএনপির ডিএমডি জিয়াউর রহমান, জামায়াতের আবদুল বারী সরদার, জাতীয় পার্টির ফজলুল হক এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের তাজুল ইসলাম খান।

রাজশাহী-৫ (পুঠিয়া–দুর্গাপুর) আসনে ছয়জন প্রার্থী লড়াইয়ে রয়েছেন। তাদের মধ্যে রয়েছেন বিএনপির অধ্যাপক নজরুল ইসলাম, জামায়াতের মনজুর রহমান, ইসলামী আন্দোলনের রুহুল আমিন, বাংলাদেশ সুপ্রিম পার্টির আলতাফ হোসেন মোল্লা এবং দুই স্বতন্ত্র প্রার্থী ইসফা খায়রুল হক ও রেজাউল করিম।

রাজশাহী-৬ (চারঘাট–বাঘা) আসনে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন বিএনপির আবু সাইদ চাঁদ, জামায়াতের নাজমুল হক, জাতীয় পার্টির ইকবাল হোসেন এবং ইসলামী আন্দোলনের আবদুস সালাম সুরুজ।

সব মিলিয়ে রাজশাহীর ছয়টি আসনে মোট ২৯ জন প্রার্থী ভোটের মাঠে রয়েছেন।

নির্বাচনী তফসিল অনুযায়ী, আগামী ১২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরামহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ব্যালট পেপারের মাধ্যমে স্বচ্ছ ব্যালট বাক্সে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ সম্পন্ন করা হবে।

জনপ্রিয় সংবাদ

মায়ের কিডনি পেয়েও শেষরক্ষা হলো না বেরোবি শিক্ষার্থী জাহিদের

রাজশাহীর ছয় আসনে প্রতীক বরাদ্দ সম্পন্ন, আজ থেকে মাঠে নামছেন প্রার্থীরা

প্রকাশের সময়ঃ ১২:৫১:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬