ঢাকা ০৪:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
বাগেরহাটে নসিমনের সঙ্গে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩ গাজীপুরে চকলেটের প্রলোভনে শিশু অপহরণচেষ্টা, আনসার সদস্যদের তৎপরতায় উদ্ধার লক্ষ্মীপুরে যুবদলকর্মীকে অচেতন করে ব্লেড দিয়ে শরীরে জখম দেশের অর্থনীতি একাধিক চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে: অর্থমন্ত্রী নিজেদের কর্মকাণ্ডের জন্য জনগণের কাছে জবাবদিহি করা সরকারের দায়িত্ব: ড. মঈন খান ভৈরবে প্রবাসী যুবকের বিরুদ্ধে মিথ্যা মামলা ও চাঁদা দাবির প্রতিবাদে সংবাদ সম্মেলন গাজীপুরে পোশাক কারখানায় অগ্নিকাণ্ড, ধোঁয়ায় অসুস্থ ৭০ জনকে উদ্ধার পাবনায় রাসায়নিকে তৈরি হচ্ছে নকল দুধ! গোবরাতলায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান সিলেটে ডেঙ্গু নিয়ে বাড়ছে আতঙ্ক

শিবগঞ্জে শেষ বিদায়ে রাষ্ট্রীয় সম্মান: বীরমুক্তিযোদ্ধা হাবিবুরের দাফন সম্পন্ন

বুধবার (২১ জানুয়ারি) বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলার শ্যামপুর ইউনিয়নের সদাশিবপুর–টিকোশ গ্রামে পারিবারিক কবরস্থানে গার্ড অব অনার প্রদান উপজেলা প্রশাসন।

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় বীরমুক্তিযোদ্ধা হাবিবুর রহমানকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। বুধবার (২১ জানুয়ারি) বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলার শ্যামপুর ইউনিয়নের সদাশিবপুর–টিকোশ গ্রামে পারিবারিক কবরস্থানে গার্ড অব অনার প্রদান শেষে তাঁর দাফন কার্যক্রম সম্পন্ন হয়।

রাষ্ট্রীয় মর্যাদা প্রদানের সময় উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আশিক আহমেদ, শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (তদন্ত) এস এম শাকিল হাসান, শ্যামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রবিউল ইসলাম, শ্যামপুর ইউনিয়নের বীরমুক্তিযোদ্ধা মফিজ উদ্দিনসহ স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এর আগে বুধবার সকাল ৯টার দিকে নিজ বাড়িতে হঠাৎ অসুস্থ হয়ে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর।

বীরমুক্তিযোদ্ধা হাবিবুর রহমান শ্যামপুর ইউনিয়নের সদাশিবপুর–টিকোশ গ্রামের বাসিন্দা এবং মরহুম ইউনুস আলীর ছেলে। তিনি স্ত্রী, চার ছেলে, দুই মেয়ে এবং অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

তাঁর মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে আসে। মুক্তিযুদ্ধে তাঁর অবদান স্মরণ করে স্থানীয়রা এই বীর সন্তানকে শ্রদ্ধাভরে বিদায় জানান।

বাগেরহাটে নসিমনের সঙ্গে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩

শিবগঞ্জে শেষ বিদায়ে রাষ্ট্রীয় সম্মান: বীরমুক্তিযোদ্ধা হাবিবুরের দাফন সম্পন্ন

প্রকাশের সময়ঃ ০১:১৬:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬