ঢাকা ০৯:২৭ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
হামের থাবায় নিঃস্ব পরিবার: সন্তানের চিকিৎসায় বিক্রি হচ্ছে গরু, হারাচ্ছে চাকরি সাইনবোর্ডে ‘ডাক্তার’, আসলে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট! চাঁপাইনবাবগঞ্জ আইনজীবী সমিতিতে ‘অবরুদ্ধ করে’ পিটুনি, আহত ৭; সাংবাদিক-পুলিশও লাঞ্ছিত “মনগড়া প্রচার সংখ্যার ভিত্তিতে আর রাষ্ট্রীয় বিজ্ঞাপন নয়”- তথ্যমন্ত্রী শিবগঞ্জে বিদ্যালয় প্রাঙ্গণে আগুনের খেলায় মেতে উঠল শিশুরা মাগুরায় শুরু দুই দিনব্যাপী “হাজরাপুরী লিচু মেলা-২০২৬” দেবিদ্বারে ছেলের পিটুনিতে বাবার মৃত্যু পাটগ্রাম সীমান্তে সাবেক কূটনীতিক আটক, জব্দ ৭ পাসপোর্ট প্রধানমন্ত্রীর ভার্চুয়াল উদ্বোধনে গৌরনদীতে ফ্যামিলি কার্ড কার্যক্রম শুরু পারিবারিক কলহের জেরে নাটোরে বৃদ্ধ স্বামী খুন, স্ত্রী আটক

রাজশাহী-২ আসনে বিএনপি প্রার্থী মিনুর গণসংযোগ, উন্নয়ন ও নিরাপদ নগরীর প্রতিশ্রুতি

রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র ও সাবেক এমপি মিজানুর রহমান মিনু নগরীর ১৫ নম্বর ওয়ার্ডে ব্যাপক গণসংযোগ করেছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজশাহী–২ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী, দলটির চেয়ারপারসনের উপদেষ্টা, রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র ও সাবেক সংসদ সদস্য মিজানুর রহমান মিনু নগরীর ১৫ নম্বর ওয়ার্ডে ব্যাপক গণসংযোগ চালিয়েছেন।

বৃহস্পতিবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত ওয়ার্ডের বিভিন্ন এলাকায় গণসংযোগ শেষে এক সংক্ষিপ্ত পথসভায় তিনি বলেন, অতীতের সরকার আমলে রাজশাহী মহানগর নিরাপত্তাহীন অবস্থার মুখে পড়েছিল। তিনি দাবি করেন, সুযোগ পেলে রাজশাহীকে আবারও নিরাপদ, পরিচ্ছন্ন ও বসবাসযোগ্য নগরী হিসেবে গড়ে তোলা হবে।

মিজানুর রহমান মিনু বলেন, মেয়র ও এমপি হিসেবে দায়িত্ব পালনকালে তিনি নগর উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। তার দাবি, বিএনপির পর রাজশাহীতে কাঙ্ক্ষিত ও টেকসই উন্নয়ন হয়নি। নির্বাচিত হলে নগরের সার্বিক উন্নয়ন, নাগরিক সেবার মান বৃদ্ধি এবং যুবসমাজের কর্মসংস্থানকে অগ্রাধিকার দেওয়া হবে। পাশাপাশি নতুন শিল্পকারখানা স্থাপনের মাধ্যমে স্থানীয় মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে বলেও তিনি আশ্বাস দেন।

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনে ভোট ও দোয়া চেয়ে তিনি ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে গণসংযোগে অংশ নেওয়া বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ধন্যবাদ জানিয়ে তিনি বাড়ি বাড়ি গিয়ে প্রচারণা আরও জোরদার করার আহ্বান জানান।

পথসভায় সংক্ষিপ্ত বক্তব্যে রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল বলেন, ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে মিজানুর রহমান মিনুকে বিজয়ী করতে হবে। তার নেতৃত্বে রাজশাহীর উন্নয়ন আরও বেগবান হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

প্রচারণার প্রথম দিনেই ১৫ নম্বর ওয়ার্ডে বিএনপির এ গণসংযোগ কর্মসূচিতে নেতাকর্মী ও সাধারণ ভোটারদের উল্লেখযোগ্য উপস্থিতি দেখা যায়। সপুরা, শালবাগান, ছয়ঘাটি, পাউবোসহ বিভিন্ন সড়ক, অলিগলি ও বাজার এলাকায় কর্মসূচি অনুষ্ঠিত হয়।

গণসংযোগকালে মিজানুর রহমান মিনু ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং এলাকার রাস্তাঘাট উন্নয়ন, ড্রেনেজ ব্যবস্থা, বিশুদ্ধ পানির সংকট নিরসন ও যুবসমাজের কর্মসংস্থান নিয়ে নিজের পরিকল্পনার কথা তুলে ধরেন। তিনি বলেন, নির্বাচিত হলে ১৫ নম্বর ওয়ার্ডকে আধুনিক, পরিচ্ছন্ন ও বাসযোগ্য হিসেবে গড়ে তুলতে কার্যকর উদ্যোগ নেওয়া হবে।

এ সময় উপস্থিত ছিলেন শাহমখদুম থানা বিএনপির আহ্বায়ক সুমন সরদার, ১৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মুনজু, সাধারণ সম্পাদক আবু জাফর, মহানগর বিএনপির সাবেক সহসভাপতি শাহিন ইকবাল, সাবেক কাউন্সিলর শামসুন্নাহার, মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক রবিউন হাসান জাহিদসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

জনপ্রিয় সংবাদ

হামের থাবায় নিঃস্ব পরিবার: সন্তানের চিকিৎসায় বিক্রি হচ্ছে গরু, হারাচ্ছে চাকরি

রাজশাহী-২ আসনে বিএনপি প্রার্থী মিনুর গণসংযোগ, উন্নয়ন ও নিরাপদ নগরীর প্রতিশ্রুতি

প্রকাশের সময়ঃ ০১:২৬:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬