ঢাকা ১০:৩৮ অপরাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
বাগেরহাটে নসিমনের সঙ্গে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩ গাজীপুরে চকলেটের প্রলোভনে শিশু অপহরণচেষ্টা, আনসার সদস্যদের তৎপরতায় উদ্ধার লক্ষ্মীপুরে যুবদলকর্মীকে অচেতন করে ব্লেড দিয়ে শরীরে জখম দেশের অর্থনীতি একাধিক চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে: অর্থমন্ত্রী নিজেদের কর্মকাণ্ডের জন্য জনগণের কাছে জবাবদিহি করা সরকারের দায়িত্ব: ড. মঈন খান ভৈরবে প্রবাসী যুবকের বিরুদ্ধে মিথ্যা মামলা ও চাঁদা দাবির প্রতিবাদে সংবাদ সম্মেলন গাজীপুরে পোশাক কারখানায় অগ্নিকাণ্ড, ধোঁয়ায় অসুস্থ ৭০ জনকে উদ্ধার পাবনায় রাসায়নিকে তৈরি হচ্ছে নকল দুধ! গোবরাতলায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান সিলেটে ডেঙ্গু নিয়ে বাড়ছে আতঙ্ক

রাজশাহী–৩ আসনে বিএনপি প্রার্থী মিলনের নির্বাচনী প্রচারণা শুরু

বৃহস্পতিবার সকাল ১০টা থেকে তিনি পবা উপজেলার দামকুড়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগ করেন এবং নির্বাচনী কার্যালয় উদ্বোধন করেন।

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজশাহী–৩ (পবা–মোহনপুর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট শফিকুল আলম মিলন নির্বাচনী প্রচারণা শুরু করেছেন।

বৃহস্পতিবার সকাল ১০টা থেকে তিনি পবা উপজেলার দামকুড়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগ চালান এবং একাধিক নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন করেন। এ সময় তিনি পাড়া-মহল্লায় সাধারণ মানুষের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন এবং এলাকার সমস্যা ও চাহিদার কথা শোনেন।

গণসংযোগকালে অ্যাডভোকেট শফিকুল আলম মিলন বলেন, নির্বাচিত হলে পবা ও মোহনপুর এলাকার সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে কাজ করা হবে। তিনি দাবি করেন, বিএনপি সরকার পরিচালনার সময় রাস্তাঘাট ও অবকাঠামো উন্নয়নে দৃশ্যমান অগ্রগতি হয়েছিল এবং ভবিষ্যতেও জনগণের কল্যাণকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।

তিনি আরও জানান, দামকুড়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে সড়ক যোগাযোগের উন্নয়ন, সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠান উন্নয়নে উদ্যোগ নেওয়া হবে। ভাঙাচোরা সড়ক দ্রুত সংস্কার এবং যেসব রাস্তা এখনো কাঁচা রয়েছে সেগুলো পাকা করার পরিকল্পনার কথাও তিনি উল্লেখ করেন।

এ ছাড়া পানি নিষ্কাশনের জন্য প্রয়োজনীয় ড্রেন নির্মাণ এবং দীর্ঘদিন ধরে বন্ধ থাকা শীতলাই রেলওয়ে স্টেশন চালুর উদ্যোগ নেওয়া হবে বলে জানান তিনি। তার মতে, স্টেশনটি চালু হলে এ অঞ্চলের মানুষের যাতায়াত ব্যবস্থা আরও সহজ হবে।

রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে বিএনপি প্রার্থী বলেন, দলটির নেতাকর্মীরা দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের দমন-পীড়নের শিকার হয়েছেন। এসব প্রতিকূলতা মোকাবিলা করেই বিএনপি রাজনীতিতে টিকে রয়েছে বলে তিনি মন্তব্য করেন। একই সঙ্গে তিনি আসন্ন নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার জন্য ভোটারদের প্রতি আহ্বান জানান।

এ সময় তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচির কথা উল্লেখ করে বলেন, এসব কর্মসূচি বাস্তবায়িত হলে দেশ উন্নয়ন ও গণতন্ত্রের পথে এগিয়ে যাবে।

প্রচারণা চলাকালে এলাকায় সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়। অনেক ভোটার প্রার্থীর সঙ্গে কথা বলেন, শুভকামনা জানান এবং আসন্ন নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আগ্রহ প্রকাশ করেন।

গণসংযোগ কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রাজ্জাক, দামকুড়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক এনামুল হক কনক, রাজপাড়া থানা বিএনপির সাবেক সভাপতি শওকত আলী, জেলা যুবদলের সাবেক সভাপতি মোজাদ্দেদ জামানি সুমনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে নসিমনের সঙ্গে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩

রাজশাহী–৩ আসনে বিএনপি প্রার্থী মিলনের নির্বাচনী প্রচারণা শুরু

প্রকাশের সময়ঃ ০১:৩২:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬