ঢাকা ০৯:৫২ অপরাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
বাগেরহাটে নসিমনের সঙ্গে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩ গাজীপুরে চকলেটের প্রলোভনে শিশু অপহরণচেষ্টা, আনসার সদস্যদের তৎপরতায় উদ্ধার লক্ষ্মীপুরে যুবদলকর্মীকে অচেতন করে ব্লেড দিয়ে শরীরে জখম দেশের অর্থনীতি একাধিক চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে: অর্থমন্ত্রী নিজেদের কর্মকাণ্ডের জন্য জনগণের কাছে জবাবদিহি করা সরকারের দায়িত্ব: ড. মঈন খান ভৈরবে প্রবাসী যুবকের বিরুদ্ধে মিথ্যা মামলা ও চাঁদা দাবির প্রতিবাদে সংবাদ সম্মেলন গাজীপুরে পোশাক কারখানায় অগ্নিকাণ্ড, ধোঁয়ায় অসুস্থ ৭০ জনকে উদ্ধার পাবনায় রাসায়নিকে তৈরি হচ্ছে নকল দুধ! গোবরাতলায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান সিলেটে ডেঙ্গু নিয়ে বাড়ছে আতঙ্ক

শহীদ রাতুলের কবর জিয়ারতের মধ্য দিয়ে বগুড়া–৬ আসনে জামায়াত প্রার্থীর প্রচারণা শুরু

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল ৮টায় শহরের নামাজগড় গোরস্থানে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি শহীদ রাতুলের কবর জিয়ারত করেন।

বগুড়ায় বৈষম্যবিরোধী আন্দোলনে গুলিতে নিহত জুলাইযোদ্ধা শহীদ রাতুলের কবর জিয়ারতের মাধ্যমে বগুড়া–৬ (সদর) আসনে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আবিদুর রহমান সোহেল।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল ৮টার দিকে নগরীর নামাজগড় গোরস্থানে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি শহীদ রাতুলের কবর জিয়ারত করেন এবং তার আত্মার মাগফিরাত কামনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন শহর জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক আ. স. ম. আব্দুল মালেক, সহকারী সেক্রেটারি অধ্যাপক রফিকুল আলম, শহীদ রাতুলের পিতা জিয়াউর রহমানসহ জামায়াতে ইসলামী ও এর সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী।

কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জামায়াত প্রার্থী আবিদুর রহমান সোহেল বলেন, জুলাইয়ের আন্দোলনে বহু প্রাণের আত্মত্যাগের মধ্য দিয়ে একটি নতুন বাংলাদেশের পথচলা শুরু হয়েছে। সেই আন্দোলনের শহীদদের স্মরণ করেই তিনি নির্বাচনী কার্যক্রমের সূচনা করেছেন বলে জানান।

তিনি আরও বলেন, জুলাই আন্দোলনে জামায়াত ও ছাত্রশিবিরের ভূমিকা দেশের মানুষ যথাযথভাবে মূল্যায়ন করবে বলে তাদের বিশ্বাস। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে জামায়াতে ইসলামীকে দেশ পরিচালনার দায়িত্ব দেওয়ার আহ্বান জানান তিনি। একই সঙ্গে দলমত নির্বিশেষে সবাইকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার অনুরোধ করেন।

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে নসিমনের সঙ্গে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩

শহীদ রাতুলের কবর জিয়ারতের মধ্য দিয়ে বগুড়া–৬ আসনে জামায়াত প্রার্থীর প্রচারণা শুরু

প্রকাশের সময়ঃ ০১:৪৬:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬