ঢাকা ০৩:৫১ পূর্বাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
[gtranslate]

চাঁপাইনবাবগঞ্জ-১ আসনে জামায়াতের পথসভাকে কেন্দ্র করে উত্তেজনা, হামলা–ভাঙচুরের অভিযোগ

জামায়াতে ইসলামীর নির্বাচনী পথসভায় হামলা।

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় জামায়াতে ইসলামীর একটি নির্বাচনী পথসভাকে কেন্দ্র করে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে। ছবি তোলাকে কেন্দ্র করে শুরু হওয়া বাকবিতণ্ডার একপর্যায়ে এ পরিস্থিতির সৃষ্টি হয় বলে দাবি করেছে জামায়াতে ইসলামী।

শুক্রবার (২৩ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের বাখরোলী বিশ্বনাথপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে। চাঁপাইনবাবগঞ্জ-১ আসনে জামায়াত মনোনীত প্রার্থী ড. কেরামত আলীর পথসভা শুরুর ঠিক আগমুহূর্তে এই উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।

স্থানীয় সূত্র জানায়, পথসভা শুরুর প্রস্তুতিকালে বিএনপির কার্যালয়ের ছবি তোলাকে কেন্দ্র করে জামায়াত ও বিএনপির কর্মীদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা ধস্তাধস্তিতে রূপ নেয় এবং ঘটনাস্থলে থাকা কয়েকটি চেয়ার ভাঙচুর করা হয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে নিরাপত্তার মধ্যে নির্ধারিত স্থানে জামায়াতের পথসভা অনুষ্ঠিত হয়।

এ ঘটনায় বিনোদপুর ইউনিয়ন জামায়াতের আমির রেজাউল করিম এবং চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের জামায়াতে ইসলামীর নির্বাচন পরিচালনা কমিটির পরিচালক মাওলানা সাদিকুল ইসলাম বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে হামলা ও ভাঙচুরের অভিযোগ করেন। জামায়াত মনোনীত প্রার্থী ড. কেরামত আলী জানান, ঘটনার বিষয়ে রিটার্নিং কর্মকর্তা ও শিবগঞ্জ থানায় লিখিত অভিযোগ দেওয়া হবে।

মাওলানা সাদিকুল ইসলাম বলেন, এই আসনে বিএনপির পরাজয়ের আশঙ্কা থেকেই পরিকল্পিতভাবে জামায়াতের কর্মীদের ভয়ভীতি ও বাধা দেওয়া হচ্ছে। তিনি ঘটনার নিন্দা জানিয়ে সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

অন্যদিকে বিনোদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মজিবুর রহমান অভিযোগ অস্বীকার করে বলেন, দুই দলের কার্যালয় পাশাপাশি হওয়ায় ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছে। জামায়াত কর্মীরা তাদের অফিসের আলোর ছবি তুলছিলেন—এ নিয়ে সামান্য কথা কাটাকাটি হলেও বড় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ বলেন, ছবি তোলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয় এবং একপর্যায়ে ধস্তাধস্তি ও ভাঙচুরের ঘটনা ঘটে। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, এর আগেও বুধবার (২১ জানুয়ারি) দিবাগত রাতে চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনে জামায়াত মনোনীত প্রার্থী নুরুল ইসলাম বুলবুলের ব্যানার ও ফেস্টুনে অগ্নিসংযোগ ও ছিঁড়ে ফেলার অভিযোগ উঠে।

জনপ্রিয় সংবাদ

চাঁপাইনবাবগঞ্জ-১ আসনে জামায়াতের পথসভাকে কেন্দ্র করে উত্তেজনা, হামলা–ভাঙচুরের অভিযোগ

প্রকাশের সময়ঃ ০১:৩২:০৯ পূর্বাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬