ঢাকা ০২:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন বীরমোহন উচ্চ বিদ্যালয়ে যৌন হয়রানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে তদন্তে ৩ সদস্যের কমিটি রাজশাহীতে শুরু হলো এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে সোয়া লাখের বেশি শিক্ষার্থী এইচএসসি পরীক্ষার সকালেই নিভে গেল তিশার স্বপ্ন-এক মৃত্যুর শোক, হাজার প্রশ্নের ভার শান্তিপূর্ণ পরিবেশে শুরু এইচএসসি পরীক্ষা, কারাগার থেকে পরীক্ষা দিলেন এক শিক্ষার্থী খেলা দেখা নিয়ে বিরোধ, সালিশ শেষে হামলায় বিএনপি নেতা নিহত লক্ষ্মীপুর থানার ওসি প্রত্যাহার বরিশালে ভূমি অফিসে অনিয়মের প্রমাণ, দুই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তি বেরোবির ৪ মেধাবী নারী শিক্ষার্থী পেলেন ‘হাসনা ইলাহি মেমোরিয়াল স্কলারশিপ’ যুবদল নেতার চেম্বারে চার যুবককে নির্যাতনের অভিযোগ, ভিডিও ছড়িয়ে তোলপাড়

দেশে ফিরল ফিরল আ.লীগের সাবেক এমপি জোয়াহেরুলের মরদেহ

সাবেক এমপি জোয়াহেরুল ইসলাম।সংগৃহীত ছবি

বেনাপোল প্রতিনিধি: ভারতের কলকাতায় চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া টাঙ্গাইল-৮ আসনের সাবেক সংসদ সদস্য ও টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলামের মরদেহ বেনাপোল স্থলবন্দর দিয়ে দেশে ফিরেছে।

রোববার (রাত) বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে তার মরদেহ বেনাপোল চেকপোস্টে আনা হয়। ইমিগ্রেশন ও শুল্ক সংক্রান্ত প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে পরিবারের সদস্যরা মরদেহ নিয়ে টাঙ্গাইলের উদ্দেশে রওনা হন।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম সাখাওয়াত হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, রাত ৯টার দিকে লাশবাহী অ্যাম্বুলেন্স বাংলাদেশে পৌঁছায়। প্রয়োজনীয় কাগজপত্র যাচাই-বাছাই শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

পরিবার সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন জোয়াহেরুল ইসলাম। গত সপ্তাহে তাকে কলকাতার দমদম এলাকায় অবস্থিত একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় এবং শারীরিক অবস্থার অবনতি হলে লাইফ সাপোর্টে নেওয়া হয়। শুক্রবার তিনি মাল্টি অর্গান ফেলিওর ও হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

২০২৪ সালের ৫ আগস্টের পর দেশের রাজনৈতিক পটপরিবর্তনের প্রেক্ষাপটে তিনি ভারতে অবস্থান করছিলেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে। কলকাতার নিউটাউনে পরিবারসহ বসবাস করছিলেন তিনি।

জোয়াহেরুল ইসলাম ২০১৭ সালে টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পান। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ছাত্রজীবনে করটিয়া সরকারি সা’দত কলেজ ছাত্র সংসদ নির্বাচনে ছাত্রলীগ মনোনীত প্যানেল থেকে ভিপি নির্বাচিত হয়ে দুই মেয়াদে দায়িত্ব পালন করেন। তৃণমূলের নেতাকর্মীদের কাছে তিনি ‘ভিপি জোয়াহের’ নামে পরিচিত ছিলেন।

তার বাড়ি টাঙ্গাইলের সখীপুর উপজেলার বেড়বাড়ি গ্রামে। পারিবারিকভাবে জানানো হয়েছে, নিজ গ্রামে তার দাফন সম্পন্ন হবে।

ট্যাগঃ
জনপ্রিয় সংবাদ

গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন

দেশে ফিরল ফিরল আ.লীগের সাবেক এমপি জোয়াহেরুলের মরদেহ

প্রকাশের সময়ঃ ০১:০৬:১৬ পূর্বাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬