ঢাকা ১২:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন বীরমোহন উচ্চ বিদ্যালয়ে যৌন হয়রানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে তদন্তে ৩ সদস্যের কমিটি রাজশাহীতে শুরু হলো এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে সোয়া লাখের বেশি শিক্ষার্থী এইচএসসি পরীক্ষার সকালেই নিভে গেল তিশার স্বপ্ন-এক মৃত্যুর শোক, হাজার প্রশ্নের ভার শান্তিপূর্ণ পরিবেশে শুরু এইচএসসি পরীক্ষা, কারাগার থেকে পরীক্ষা দিলেন এক শিক্ষার্থী খেলা দেখা নিয়ে বিরোধ, সালিশ শেষে হামলায় বিএনপি নেতা নিহত লক্ষ্মীপুর থানার ওসি প্রত্যাহার বরিশালে ভূমি অফিসে অনিয়মের প্রমাণ, দুই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তি বেরোবির ৪ মেধাবী নারী শিক্ষার্থী পেলেন ‘হাসনা ইলাহি মেমোরিয়াল স্কলারশিপ’ যুবদল নেতার চেম্বারে চার যুবককে নির্যাতনের অভিযোগ, ভিডিও ছড়িয়ে তোলপাড়

ন্যায় ও ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লা-নলডাঙ্গায় গণসংযোগে অধ্যাপক ইউনুস

শনিবার (২৪ জানুয়ারি) সকাল ১১টার দিকে নলডাঙ্গা হাট-বাজারে এ গণসংযোগ করেন।

নাটোরের নলডাঙ্গায় ১০ দলীয় জোটের সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক ইউনুস আলী ন্যায়, ইনসাফ ও মানবিক রাজনীতির অঙ্গীকার নিয়ে গণসংযোগ চালিয়েছেন। শনিবার (২৪ জানুয়ারি) সকাল ১১টার দিকে নলডাঙ্গা হাট-বাজারে তিনি সরাসরি মানুষের দ্বারে দ্বারে গিয়ে সাধারণ মানুষের দুঃখ-কষ্ট, দাবি ও প্রত্যাশার কথা শোনেন।

নলডাঙ্গা হাটে শ্রমিক, দিনমজুর, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার হাজারো মানুষের উপস্থিতিতে নির্বাচনী প্রচারণা প্রাণবন্ত হয়ে ওঠে। এ সময় অধ্যাপক ইউনুস আলী উপস্থিত শ্রমজীবী মানুষ, দোকানদার ও বয়োজ্যেষ্ঠদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের কাছে দাঁড়িপাল্লা প্রতীকে ‘হ্যাঁ’ ভোট চান। পাশাপাশি ভোটারদের মাঝে লিফলেট বিতরণ করেন।

গণসংযোগকালে অধ্যাপক ইউনুস আলী বলেন,
“আমি নাটোর-২ (নলডাঙ্গা) আসনকে উন্নয়ন, ন্যায়বিচার ও মানবিক রাজনীতির একটি মডেল হিসেবে গড়ে তুলতে চাই। জনগণের অধিকার প্রতিষ্ঠা ছাড়া কোনো উন্নয়নই টেকসই হতে পারে না। ন্যায় ও ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লা আজ সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে মানুষের প্রতিবাদের ভাষা হয়ে উঠেছে।”

তিনি আরও অভিযোগ করে বলেন,
“নাটোরের বিভিন্ন এলাকায় দাঁড়িপাল্লার পোস্টার ছিঁড়ে ফেলা হচ্ছে, অগ্নিসংযোগ করা হচ্ছে এবং ভোটারদের ভয়ভীতি ও হুমকি দেওয়া হচ্ছে। এমনকি আমাদের মহিলা কর্মীদের ওপর হামলার নেক্কারজনক ঘটনাও ঘটেছে। এসব সন্ত্রাসী কর্মকাণ্ডের জবাব জনগণ আগামী ১২ তারিখে ভোটের মাধ্যমে দেবে।”

নেতাকর্মীরা বলেন, ক্ষমতার রাজনীতির বাইরে থেকে সাধারণ মানুষের পাশে দাঁড়ানো অধ্যাপক ইউনুস আলী একজন ব্যতিক্রমী ও গ্রহণযোগ্য প্রার্থী। মাঠে-ময়দানে সরাসরি মানুষের সঙ্গে মিশে যাওয়ায় তাঁর প্রতি জনসমর্থন দিন দিন আরও দৃঢ় হচ্ছে।

গণসংযোগে আরও উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমির অধ্যক্ষ দেলোয়ার হোসেন খান, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন রাজশাহী অঞ্চলের সহকারী পরিচালক অধ্যাপক ড. মো. জিয়াউল হক জিয়া, জেলা সেক্রেটারি অধ্যাপক সাইদুর রহমান, নির্বাচন পরিচালনা কমিটির পরিচালক মো. আতিকুল ইসলাম রাসেল, সচিব আলী আল মাসুদ মিলন, উপজেলা জামায়াতের আমির মো. আব্দুর রব, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মো. মামুনুর রশীদ মোল্লা, উপজেলা জামায়াতের সেক্রেটারি ডা. ফজলুর রহমানসহ স্থানীয় নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, নাটোর-২ আসনে অধ্যাপক ইউনুস আলীর এই গণসংযোগ ইতোমধ্যে নির্বাচনী মাঠে নতুন গতি ও আলোচনার জন্ম দিয়েছে।

জনপ্রিয় সংবাদ

গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন

ন্যায় ও ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লা-নলডাঙ্গায় গণসংযোগে অধ্যাপক ইউনুস

প্রকাশের সময়ঃ ০৬:০৯:২৫ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬