ঢাকা ০১:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
[gtranslate]

গ্রামীণ রাজনীতি ও প্রেমের দ্বন্দ্বে এগোবে ‘জনম জনমে’

সংগৃহীত ছবি।

গ্রামীণ রাজনীতি, ক্ষমতার দ্বন্দ্ব এবং সম্পর্কের টানাপোড়েনকে কেন্দ্র করে নির্মিত হয়েছে নতুন টেলিভিশন নাটক ‘জনম জনমে’। রাজনৈতিক থ্রিলার ও রোমান্টিক আবহে গড়ে ওঠা এই নাটকটি পরিচালনা করেছেন মো. তৌফিকুল ইসলাম। প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন ইয়াশ রোহান ও নাজনীন নীহা।

গল্পে দেখা যায়, একটি উপজেলার বর্তমান চেয়ারম্যান আলতাফ হোসেন এবং সাবেক চেয়ারম্যান মোতালেব মিয়া পাশাপাশি বসবাস করলেও তাঁদের সম্পর্ক বন্ধুত্বপূর্ণ নয়। আগামী নির্বাচনে দুজনেই দলীয় মনোনয়ন প্রত্যাশী। রাজনৈতিক এই দ্বন্দ্ব আরও জটিল রূপ নেয় তাঁদের পরিবারের সদস্যদের মাধ্যমে।

আলতাফ হোসেনের কন্যা নিদ্রা পড়াশোনা শেষ করে বাবার রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত হয়েছেন। অন্যদিকে তাঁর ছেলে পুলকও বাবার পক্ষে মাঠের রাজনীতিতে সক্রিয়। নিদ্রা ও পুলকের সম্পর্ক অত্যন্ত বৈরী, যা এলাকায় নানা উত্তেজনার সৃষ্টি করে। দুই পক্ষের অনুসারীদের নিয়ে তাঁদের চলাফেরা স্থানীয়দের মাঝে বিরক্তির জন্ম দেয়।

এই পরিস্থিতিতে এলাকাবাসী আশ্রয় নেয় ফজলুর রহমান নামের এক অরাজনৈতিক ব্যক্তির কাছে, যিনি উপজেলার অভিভাবকতুল্য এবং সকলের কাছে শ্রদ্ধেয়। তাঁর প্রভাব এমনই যে, আলতাফ হোসেন ও মোতালেব মিয়াও তাঁকে সমীহ করে চলেন। এখান থেকেই নাটকের গল্প নতুন মোড় নেয়।

পরিচালক মো. তৌফিকুল ইসলাম জানান, এটি একটি পলিটিক্যাল-রোমান্টিক থ্রিলার হওয়ায় গল্পের গুরুত্বপূর্ণ অংশ গোপন রাখতে চান তিনি। তবে দর্শকরা নাটকটি দেখে চমকে যাবেন বলে আশাবাদ ব্যক্ত করেন নির্মাতা। শিল্পীদের অভিনয় ও প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভির প্রতি কৃতজ্ঞতাও জানান তিনি।

প্রযোজক এস কে সাহেদ আলী পাপ্পু বলেন, নাটকটি আসন্ন জাতীয় নির্বাচনের আগেই সিএমভির ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে। তাঁর ভাষায়, গল্পটির সঙ্গে বাস্তব জাতীয় নির্বাচনের কোনো সম্পর্ক নেই। এটি মূলত একটি গ্রামীণ প্রেমের গল্প, যেখানে নির্বাচনী আবহটুকু গল্পের প্রয়োজনে এসেছে।

নাটকটিতে আরও অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, লুৎফর রহমান জর্জ, শতাব্দী ওয়াদুদ, মিলি বাশার, পলিনসহ আরও অনেকে। সবকিছু ঠিক থাকলে জাতীয় নির্বাচনের আগেই ‘জনম জনমে’ দর্শকদের সামনে উন্মুক্ত হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

ট্যাগঃ
জনপ্রিয় সংবাদ

গ্রামীণ রাজনীতি ও প্রেমের দ্বন্দ্বে এগোবে ‘জনম জনমে’

প্রকাশের সময়ঃ ০৫:৪৭:০৮ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬