ঢাকা ০৫:৪১ পূর্বাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
[gtranslate]

রাজশাহী–নাটোর মহাসড়কে বাস–অটোরিকশা সংঘর্ষ, শিক্ষার্থীসহ ৩ জন নিহত

রোববার সন্ধ্যা ৫ টার দিকে উপজেলার পোল্লাপুকুর এলাকায় রাজশাহী–নাটোর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

রাজশাহীর পুঠিয়া উপজেলায় যাত্রীবাহী বাস ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ তিনজনের মৃত্যু হয়েছে। রোববার (২৫ জানুয়ারি) বিকেল আনুমানিক ৫টার দিকে পুঠিয়া উপজেলার পোল্লাপুকুর এলাকায় রাজশাহী–নাটোর মহাসড়কে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত শিক্ষার্থীর নাম শান্ত ইসলাম। তিনি রাজশাহীর বেসরকারি বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের শিক্ষার্থী ছিলেন। শান্ত পুঠিয়া উপজেলার কাঠের আড়ৎসংলগ্ন এলাকার বাসিন্দা আবুল হোসেনের ছেলে। দুর্ঘটনায় আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে আরও এক নারী ও এক পুরুষের মৃত্যু হয়। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।

দুর্ঘটনার পর ক্ষুব্ধ শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারা রাজশাহী–নাটোর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এতে সড়কের উভয় পাশে কয়েক কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয় এবং সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়েন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, রাজশাহীগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে পুঠিয়ার দিকে যাচ্ছিল এমন একটি ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে গেলে ঘটনাস্থলেই শিক্ষার্থী শান্ত ইসলাম মারা যান। অটোরিকশায় থাকা অন্য যাত্রীরাও গুরুতর আহত হন।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসকরা এক নারী ও এক পুরুষকে মৃত ঘোষণা করেন।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ শংকর কুমার বিশ্বাস জানান, অজ্ঞাত পরিচয়ের এক নারী ও এক পুরুষের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আহতরা বর্তমানে অর্থোপেডিক ও নিউরোসার্জারি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।

পবা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, দুর্ঘটনায় একজন শিক্ষার্থী ঘটনাস্থলেই নিহত হন। অন্যদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে সড়ক অবরোধ করে বিক্ষোভ চলছে। পরিস্থিতি স্বাভাবিক হলে দুর্ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

জনপ্রিয় সংবাদ

রাজশাহী–নাটোর মহাসড়কে বাস–অটোরিকশা সংঘর্ষ, শিক্ষার্থীসহ ৩ জন নিহত

প্রকাশের সময়ঃ ১১:০২:১৪ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬