ঢাকা ১০:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
বাগেরহাটে নসিমনের সঙ্গে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩ গাজীপুরে চকলেটের প্রলোভনে শিশু অপহরণচেষ্টা, আনসার সদস্যদের তৎপরতায় উদ্ধার লক্ষ্মীপুরে যুবদলকর্মীকে অচেতন করে ব্লেড দিয়ে শরীরে জখম দেশের অর্থনীতি একাধিক চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে: অর্থমন্ত্রী নিজেদের কর্মকাণ্ডের জন্য জনগণের কাছে জবাবদিহি করা সরকারের দায়িত্ব: ড. মঈন খান ভৈরবে প্রবাসী যুবকের বিরুদ্ধে মিথ্যা মামলা ও চাঁদা দাবির প্রতিবাদে সংবাদ সম্মেলন গাজীপুরে পোশাক কারখানায় অগ্নিকাণ্ড, ধোঁয়ায় অসুস্থ ৭০ জনকে উদ্ধার পাবনায় রাসায়নিকে তৈরি হচ্ছে নকল দুধ! গোবরাতলায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান সিলেটে ডেঙ্গু নিয়ে বাড়ছে আতঙ্ক

অটোচালক হত্যাকাণ্ড: টাঙ্গাইলে প্রধান আসামি রবিউল আটক

সংগৃহীত ছবি

টাঙ্গাইলে অটোচালক মইজুদ্দিন হত্যা মামলার প্রধান আসামি রবিউল ইসলামকে গ্রেপ্তার করেছে র‍্যাব। সোমবার দুপুরে র‍্যাব-১৪, সিপিসি-৩ (টাঙ্গাইল) এবং র‍্যাব-৩, সিপিসি-১ (শাহজাহানপুর, ঢাকা)–এর যৌথ অভিযানে রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।

গ্রেপ্তার রবিউল ইসলাম (২৫) টাঙ্গাইল সদর উপজেলার চরপাতুলি গ্রামের বাসিন্দা এবং মন্টু মিয়ার ছেলে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) র‍্যাবের টাঙ্গাইল ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

মামলার বিবরণ অনুযায়ী, নিহত মইজুদ্দিন (৪৬) পেশায় একজন অটোচালক ছিলেন। তিনি ও অভিযুক্তরা একই এলাকার বাসিন্দা। গত বছরের ১৫ এপ্রিল রাতে টাঙ্গাইল সদর উপজেলার ভাল্লুককান্দি এলাকায় যাত্রী তোলাকে কেন্দ্র করে রবিউলের সঙ্গে মইজুদ্দিনের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে অভিযুক্তরা মইজুদ্দিনকে মারধর করলে তিনি গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে টাঙ্গাইল মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় পরদিন দুপুরে তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে ১৬ এপ্রিল টাঙ্গাইল সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

র‍্যাব কমান্ডার মেজর কাওসার বাঁধন জানান, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট তদন্ত কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে।

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে নসিমনের সঙ্গে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩

অটোচালক হত্যাকাণ্ড: টাঙ্গাইলে প্রধান আসামি রবিউল আটক

প্রকাশের সময়ঃ ০১:০৬:০৬ পূর্বাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬