ঢাকা ০৩:৫১ পূর্বাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
[gtranslate]

চাঁপাইনবাবগঞ্জে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণ ইমাম সম্মেলন

প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক মোঃ শাহাদাত হোসেন মাসুদ।

চাঁপাইনবাবগঞ্জে আসন্ন গণভোটের প্রচার ও ভোটারদের উদ্বুদ্ধকরণে ইমাম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশন চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের যৌথ উদ্যোগে মঙ্গলবার (২৭ জানুয়ারী) জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে চাঁপাইনবাবগঞ্জ মঞ্চে সম্মেলন অনুষ্ঠিত হয়।
ইসলামিক ফাউন্ডেশন চাঁপাইনবাবগঞ্জের উপ-পরিচালক মোঃ গোলাম মোস্তফার সভাপতিত্বে আয়োজিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক মোঃ শাহাদাত হোসেন মাসুদ।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, গণভোট একটি রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া, যেখানে জনগণের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত জরুরি। এ ক্ষেত্রে সমাজে প্রভাবশালী ধর্মীয় নেতৃবৃন্দ, বিশেষ করে ইমাম ও খতিবদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি মসজিদভিত্তিক সচেতনতা কার্যক্রম জোরদার করে সাধারণ মানুষকে গণভোটের গুরুত্ব সম্পর্কে অবহিত করার আহ্বান জানান।
বিশেষ অতিথি ছিলেন বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার এ, এন, এম ওয়াসিম ফিরোজ, স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক উজ্জ্বল কুমার ঘোষ, সিভিল সার্জন ডাঃ এ,কে,এম, শাহাব উদ্দীন, ঢাকা ইসলামিক ফাউন্ডেশনের ইসলামী বিশ্বকোষ বিভাগের পরিচালক মুহাম্মদ জাকির হোসাইন, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফ আফজাল রাজন, চাঁপাইনবাবগঞ্জ কামিল মাদ্রাসার অধ্যক্ষ ড.মোহাঃ এমরান হোসেন, জেলা তথ্য অফিসার রূপ কুমার বর্মণ, আল জামিয়াতুল ইসলামিয়া নিমগাছি দারুল উলুম জেসামিয়া ক্বাওমী মাদ্রাসার মুহতামিম মাওলানা মোঃ মাহবুবুর রহমান,
সম্মেলনে ৭ শত ৫০ জন ইমাম অংশ নেয়।

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ২০০জন, শিবগঞ্জ উপজেলার ২০০জন,গোমস্তাপুর উপজেলার ১৫০জন, নাচোল ১০০জন ও ভোলাহাট উপজেলার ১০০জনের মধ্যে বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের ইমাম ও খতিবরা অংশগ্রহণ করেন। এ সময় গণভোটে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করা, ভোটার উপস্থিতি বৃদ্ধি এবং জনসচেতনতা তৈরিতে করণীয় বিষয়ে আলোচনা করা হয়।

ইমাম সম্মেলনের মাধ্যমে তৃণমূল পর্যায়ে গণভোট বিষয়ে ইতিবাচক বার্তা পৌঁছে যাবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।।
অনুষ্ঠান সঞ্চালনা করেন চাঁপাইনবাবগঞ্জ ইসলামীক ফাউন্ডেশনের ফিল্ড সুপার ভাইজার মুহাম্মদ শরিফুল ইসলাম।
সম্মেলন শেষে দেশ ও জাতীর মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন জেলা মডেল মসজিদের পেশ ইমাম মাওলানা মোঃ মুখতার আলী।

জনপ্রিয় সংবাদ

চাঁপাইনবাবগঞ্জে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণ ইমাম সম্মেলন

প্রকাশের সময়ঃ ১২:৫৬:০০ পূর্বাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬