ঢাকা ১১:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন বীরমোহন উচ্চ বিদ্যালয়ে যৌন হয়রানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে তদন্তে ৩ সদস্যের কমিটি রাজশাহীতে শুরু হলো এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে সোয়া লাখের বেশি শিক্ষার্থী এইচএসসি পরীক্ষার সকালেই নিভে গেল তিশার স্বপ্ন-এক মৃত্যুর শোক, হাজার প্রশ্নের ভার শান্তিপূর্ণ পরিবেশে শুরু এইচএসসি পরীক্ষা, কারাগার থেকে পরীক্ষা দিলেন এক শিক্ষার্থী খেলা দেখা নিয়ে বিরোধ, সালিশ শেষে হামলায় বিএনপি নেতা নিহত লক্ষ্মীপুর থানার ওসি প্রত্যাহার বরিশালে ভূমি অফিসে অনিয়মের প্রমাণ, দুই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তি বেরোবির ৪ মেধাবী নারী শিক্ষার্থী পেলেন ‘হাসনা ইলাহি মেমোরিয়াল স্কলারশিপ’ যুবদল নেতার চেম্বারে চার যুবককে নির্যাতনের অভিযোগ, ভিডিও ছড়িয়ে তোলপাড়

বিএডিসি‘র ২০০ বস্তা ইউরিয়া সার পাচারকালে জব্দ

সংগৃহীত ছবি।

গাইবান্ধা সদর উপজেলায় বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) বরাদ্দকৃত ৫০ কেজির ২০০ বস্তা ইউরিয়া সার পাচারের সময় জব্দ করেছে প্রশাসন। মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে অবৈধভাবে সার পরিবহনের দায়ে এক ট্রাকচালককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলম বাবু ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

দণ্ডপ্রাপ্ত ট্রাকচালকের নাম মিন্টু মণ্ডল (৪০)। তিনি সদর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের বালুয়া হাসপাতাল গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্র জানায়, এর আগে উপজেলার খোলাহাটি ইউনিয়নের কদমতলী এলাকায় স্থানীয়দের সন্দেহ হলে একটি ট্রাকবোঝাই ইউরিয়া সার আটক করা হয়। অভিযোগ রয়েছে, পলাশবাড়ী উপজেলার ডিলারদের জন্য বরাদ্দকৃত এসব সার কুড়িগ্রামে পাচারের চেষ্টা করা হচ্ছিল।

জানা গেছে, গাইবান্ধার তুলশীঘাট সরকারি গুদাম থেকে ইউরিয়া সারবোঝাই ট্রাকটি কুড়িগ্রামের দিকে যাচ্ছিল। পথে স্থানীয়রা ট্রাকটি আটক করে বিষয়টি সদর উপজেলা কৃষি বিভাগকে অবহিত করেন। পরে কৃষি বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে সারগুলো জব্দ করেন।

সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলম বাবু জানান, ৫০ কেজির ২০০ বস্তা ইউরিয়া সারসহ একটি ট্রাক জব্দ করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ট্রাকচালককে জরিমানা করা হয়।

জব্দকৃত সার উপজেলা কৃষি কর্মকর্তার জিম্মায় রাখা হয়েছে। পাশাপাশি এ ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে কৃষি বিভাগকে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

জনপ্রিয় সংবাদ

গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন

বিএডিসি‘র ২০০ বস্তা ইউরিয়া সার পাচারকালে জব্দ

প্রকাশের সময়ঃ ০১:১১:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬