ঢাকা ১২:১০ পূর্বাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
[gtranslate]

নারী হেরোইন কারবারির যাবজ্জীবন কারা দণ্ড

ফাইল ছবি।

চাঁপাইনবাবগঞ্জে বিক্রয়ের উদ্দেশ্যে বিপুল পরিমাণ হেরোইন নিজের হেফাজতে রাখার অভিযোগে দায়ের করা মামলায় লুসিয়ারা বেগম (৪৭) নামে এক নারীকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড ভোগ করতে হবে।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে চাঁপাইনবাবগঞ্জের দায়রা জজ মো. হায়দার আলী খোন্দকার একমাত্র আসামির অনুপস্থিতিতে (পলাতক অবস্থায়) এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত লুসিয়ারা বেগম চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সরজন মহিপুর গ্রামের বাসিন্দা। তিনি মৃত বেলাল উদ্দিন বিশ্বাসের কন্যা।

মামলার নথি, আদালত সূত্র ও রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) আব্দুল ওদুদের বরাতে জানা যায়, ২০২৩ সালের ১ অক্টোবর র‌্যাব-৫ ব্যাটালিয়নের চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অভিযানে লুসিয়ারার নিজ বাড়ি থেকে ২০৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। ওই সময় তাকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছিল।

এ ঘটনায় র‌্যাবের তৎকালীন উপপরিদর্শক (এসআই) জাহেদুল ইসলাম ওই দিনই চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন। মামলাটিতে একমাত্র আসামি করা হয় লুসিয়ারা বেগমকে।

পরবর্তীতে ২০২৩ সালের ৩১ ডিসেম্বর মামলার তদন্ত কর্মকর্তা এবং সদর থানার তৎকালীন উপপরিদর্শক (এসআই) মো. আশরাফুজ্জামান আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেন।

দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় ১০ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ, উপস্থাপিত আলামত ও শুনানি শেষে আদালত আসামিকে দোষী সাব্যস্ত করে এই দণ্ডাদেশ ঘোষণা করেন।

আসামিপক্ষে মামলাটি পরিচালনা করেন আইনজীবী অ্যাডভোকেট আব্দুল আউয়াল।

জনপ্রিয় সংবাদ

নারী হেরোইন কারবারির যাবজ্জীবন কারা দণ্ড

প্রকাশের সময়ঃ ০৬:২৭:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬