ঢাকা ০২:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন বীরমোহন উচ্চ বিদ্যালয়ে যৌন হয়রানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে তদন্তে ৩ সদস্যের কমিটি রাজশাহীতে শুরু হলো এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে সোয়া লাখের বেশি শিক্ষার্থী এইচএসসি পরীক্ষার সকালেই নিভে গেল তিশার স্বপ্ন-এক মৃত্যুর শোক, হাজার প্রশ্নের ভার শান্তিপূর্ণ পরিবেশে শুরু এইচএসসি পরীক্ষা, কারাগার থেকে পরীক্ষা দিলেন এক শিক্ষার্থী খেলা দেখা নিয়ে বিরোধ, সালিশ শেষে হামলায় বিএনপি নেতা নিহত লক্ষ্মীপুর থানার ওসি প্রত্যাহার বরিশালে ভূমি অফিসে অনিয়মের প্রমাণ, দুই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তি বেরোবির ৪ মেধাবী নারী শিক্ষার্থী পেলেন ‘হাসনা ইলাহি মেমোরিয়াল স্কলারশিপ’ যুবদল নেতার চেম্বারে চার যুবককে নির্যাতনের অভিযোগ, ভিডিও ছড়িয়ে তোলপাড়

রাজশাহীতে আ.লীগের ব্যানার নামিয়ে আগুন, স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ

রাজশাহী মহানগরে আওয়ামী লীগের নামে টানানো একটি ব্যানার ঘিরে উত্তেজনার সৃষ্টি হয়েছে। শনিবার দুপুরে ব্যানারটি নামিয়ে আগুন দেয় স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।

স্থানীয় সূত্রে জানা গেছে, মহানগর এলাকায় ভেঙে পড়া দলীয় কার্যালয়ের সামনে একটি ব্যানার টানানো হয়। ব্যানারে লেখা ছিল—‘বাংলাদেশ আওয়ামী লীগের রাজশাহী মহানগর কার্যালয় শুভ উদ্বোধন করা হলো’। বিষয়টি ছড়িয়ে পড়লে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা সেখানে জড়ো হন।

দুপুর সাড়ে ১২টার দিকে তারা ব্যানারটি টেনে নামিয়ে ছিঁড়ে আগুন দেন। এ সময় সেখানে কিছু সময়ের জন্য উত্তেজনা তৈরি হলেও বড় ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

স্থানীয়রা জানান, ২০২৪ সালের ৫ আগস্টের পর দু’দফা হামলায় রাজশাহী মহানগর আওয়ামী লীগ কার্যালয় ভবনটি ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে। বর্তমানে সেখানে ধ্বংসস্তূপ ছাড়া তেমন কিছু অবশিষ্ট নেই।

ঘটনার বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। এলাকায় পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে বলে জানা গেছে।

জনপ্রিয় সংবাদ

গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন

রাজশাহীতে আ.লীগের ব্যানার নামিয়ে আগুন, স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ

প্রকাশের সময়ঃ ০২:৪৭:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬