ঢাকা ০২:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন বীরমোহন উচ্চ বিদ্যালয়ে যৌন হয়রানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে তদন্তে ৩ সদস্যের কমিটি রাজশাহীতে শুরু হলো এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে সোয়া লাখের বেশি শিক্ষার্থী এইচএসসি পরীক্ষার সকালেই নিভে গেল তিশার স্বপ্ন-এক মৃত্যুর শোক, হাজার প্রশ্নের ভার শান্তিপূর্ণ পরিবেশে শুরু এইচএসসি পরীক্ষা, কারাগার থেকে পরীক্ষা দিলেন এক শিক্ষার্থী খেলা দেখা নিয়ে বিরোধ, সালিশ শেষে হামলায় বিএনপি নেতা নিহত লক্ষ্মীপুর থানার ওসি প্রত্যাহার বরিশালে ভূমি অফিসে অনিয়মের প্রমাণ, দুই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তি বেরোবির ৪ মেধাবী নারী শিক্ষার্থী পেলেন ‘হাসনা ইলাহি মেমোরিয়াল স্কলারশিপ’ যুবদল নেতার চেম্বারে চার যুবককে নির্যাতনের অভিযোগ, ভিডিও ছড়িয়ে তোলপাড়

গণভোটে হ্যাঁ–না প্রচারণায় অংশ নেবে না সরকারি কর্মকর্তারা: জনপ্রশাসন সচিব

শুক্রবার বেলা ১১টায় রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ে আয়োজিত গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণ বিষয়ক এক মতবিনিময় সভায় এ কথা বলেন সচিব।

আসন্ন গণভোটকে সামনে রেখে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা ‘হ্যাঁ’ বা ‘না’ ভোটের পক্ষে কোনো ধরনের প্রচারণায় অংশ নেবেন না বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এহছানুল হক।

শুক্রবার সকাল ১১টায় রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ে আয়োজিত গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণ বিষয়ক মতবিনিময় সভায় রাজশাহী বিভাগের প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করতে গিয়ে তিনি এ কথা বলেন।

সিনিয়র সচিব বলেন, নির্বাচন কমিশনের বর্তমান স্পষ্ট বিধিনিষেধ ও নির্দেশনার কারণে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নিরপেক্ষতা বজায় রাখা বাধ্যতামূলক। সে অনুযায়ী তারা আর কোনো পক্ষের হয়ে—হোক তা ‘হ্যাঁ’ বা ‘না’—প্রচার কার্যক্রমে অংশ নেবেন না।

তিনি জানান, পূর্বে নির্বাচন কমিশনের এমন নির্দিষ্ট নির্দেশনা না থাকায় সরকারি কর্মকর্তারা গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণায় যুক্ত হয়েছিলেন। তবে বর্তমান পরিস্থিতিতে নির্বাচন কমিশনের নির্দেশনা মেনে প্রশাসন সম্পূর্ণ নিরপেক্ষ অবস্থান থেকে দায়িত্ব পালন করবে।

এহছানুল হক আরও বলেন, প্রশাসনের ভূমিকা থাকবে ভোটারদের গণভোটে অংশগ্রহণে উৎসাহিত করার মধ্যে সীমাবদ্ধ। তবে কোনো নির্দিষ্ট সিদ্ধান্ত বা মতের পক্ষে অবস্থান নিয়ে প্রচারণা চালানো হবে না।

সভায় রাজশাহী বিভাগের বিভিন্ন জেলা ও বিভাগের প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় গণভোটকে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্যভাবে সম্পন্ন করার লক্ষ্যে করণীয় বিষয়গুলো নিয়েও বিস্তারিত আলোচনা করা হয়।

জনপ্রিয় সংবাদ

গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন

গণভোটে হ্যাঁ–না প্রচারণায় অংশ নেবে না সরকারি কর্মকর্তারা: জনপ্রশাসন সচিব

প্রকাশের সময়ঃ ০৬:০৯:২৩ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬