ঢাকা ১০:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
বাগেরহাটে নসিমনের সঙ্গে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩ গাজীপুরে চকলেটের প্রলোভনে শিশু অপহরণচেষ্টা, আনসার সদস্যদের তৎপরতায় উদ্ধার লক্ষ্মীপুরে যুবদলকর্মীকে অচেতন করে ব্লেড দিয়ে শরীরে জখম দেশের অর্থনীতি একাধিক চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে: অর্থমন্ত্রী নিজেদের কর্মকাণ্ডের জন্য জনগণের কাছে জবাবদিহি করা সরকারের দায়িত্ব: ড. মঈন খান ভৈরবে প্রবাসী যুবকের বিরুদ্ধে মিথ্যা মামলা ও চাঁদা দাবির প্রতিবাদে সংবাদ সম্মেলন গাজীপুরে পোশাক কারখানায় অগ্নিকাণ্ড, ধোঁয়ায় অসুস্থ ৭০ জনকে উদ্ধার পাবনায় রাসায়নিকে তৈরি হচ্ছে নকল দুধ! গোবরাতলায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান সিলেটে ডেঙ্গু নিয়ে বাড়ছে আতঙ্ক

নারায়ণগঞ্জ-৫ আসনে ভোটের আগে এক মঞ্চে ৯ প্রার্থী

শনিবার (৩১ জানুয়ারি) সকালে শহরের শিল্পকলা একাডেমিতে সুশাসনের জন্য নাগরিক সংগঠনের উদ্যোগে আয়োজিত ‘একটি রাষ্ট্রে নাগরিকের চেয়ে গুরুত্বপূর্ণ পদ নেই’ শীর্ষক অনুষ্ঠানে প্রার্থীরা একত্রিত হয়।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জ-৫ (সদর–বন্দর) আসনের নয়জন প্রার্থী একসঙ্গে মঞ্চে দাঁড়িয়ে সরাসরি নাগরিকদের মুখোমুখি হয়েছেন। শনিবার (৩০ জানুয়ারি) সকালে নারায়ণগঞ্জ শিল্পকলা একাডেমিতে সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর উদ্যোগে আয়োজিত ‘একটি রাষ্ট্রে নাগরিকের চেয়ে গুরুত্বপূর্ণ পদ নেই’ শীর্ষক অনুষ্ঠানে এই ব্যতিক্রমধর্মী আয়োজন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে অংশ নেওয়া প্রার্থীরা নিজ নিজ রাজনৈতিক দর্শন, উন্নয়ন পরিকল্পনা এবং এলাকার দীর্ঘদিনের সমস্যা সমাধানে তাদের ভাবনা তুলে ধরেন। ১১ দলীয় ঐক্যজোটের প্রার্থী ও খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব এবিএম সিরাজুল মামুন বলেন, জনপ্রতিনিধির দায়িত্ব শুধু প্রশাসনিক নয়, বরং এটি একটি নৈতিক দায়িত্বও।

তিনি বলেন, একজন বাবা যেমন সন্তানের প্রতি দায়িত্ব ও মমতা নিয়ে দায়িত্ব পালন করেন, তেমনি নির্বাচিত প্রতিনিধিরও জনগণের প্রতি সেই দায়বদ্ধতা থাকতে হবে। সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকের বিরুদ্ধে অবস্থান কোনো রাজনৈতিক কৌশল নয়, বরং ন্যায় ও ইনসাফের প্রশ্ন।

বিএনপির মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আবুল কালাম তার বক্তব্যে নগর উন্নয়নের সীমাবদ্ধতার কথা তুলে ধরে বলেন, সাম্প্রতিক বছরগুলোতে নারায়ণগঞ্জ শহরে নাগরিক সুবিধার কাঙ্ক্ষিত অগ্রগতি হয়নি। তিনি যানজট নিরসনে ফ্লাইওভার নির্মাণ, উন্নত চিকিৎসা সেবার জন্য আধুনিক হাসপাতাল—বিশেষ করে একটি কার্ডিয়াক হাসপাতাল প্রতিষ্ঠা এবং শীতলক্ষ্যা নদী সংরক্ষণকে অগ্রাধিকার হিসেবে উল্লেখ করেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি মাসুম বিল্লাহ, স্বতন্ত্র প্রার্থী মো. মাকসুদ হোসেন, গণসংহতি আন্দোলনের প্রার্থী তরিকুল সুজন, বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের প্রার্থী আবু নাঈম খান বিপ্লব, গণঅধিকার পরিষদের প্রার্থী মো. নাহিদ হোসেন, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের সৈয়দ বাহাদুর শাহ মুজাদ্দেদী এবং বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের এইচ এম আমজাদ হোসেন মোল্লা।

এসময় বিভিন্ন গণমাধ্যমকর্মী ও সুশাসনের জন্য নাগরিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আয়োজকরা জানান, ভোটারদের সচেতন করা এবং প্রার্থীদের প্রতিশ্রুতি সরাসরি জনগণের সামনে তুলে ধরতেই এই আয়োজন করা হয়েছে, যাতে ভোট দেওয়ার আগে নাগরিকরা সচেতনভাবে সিদ্ধান্ত নিতে পারেন।

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে নসিমনের সঙ্গে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩

নারায়ণগঞ্জ-৫ আসনে ভোটের আগে এক মঞ্চে ৯ প্রার্থী

প্রকাশের সময়ঃ ০১:৪৫:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬