ঢাকা ০৩:৫০ পূর্বাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
[gtranslate]

নাটোর-৩ আসনে এনসিপির সমাবেশে হাতাহাতি

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে সিংড়া বাসস্ট্যান্ড এলাকায় অনুষ্ঠিত নির্বাচনী পদযাত্রা উপলক্ষে আয়োজিত সমাবেশে এনসিপির সহযোগী সংগঠন জাতীয় ছাত্রশক্তির তিনজন সদস্যের মধ্যে এ হাতাহাতির ঘটনা ঘটে।

নাটোর-৩ (সিংড়া) আসনে ১১ দলীয় নির্বাচনী জোটের জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত প্রার্থী জার্জিস কাদিরের নির্বাচনী সমাবেশে হাতাহাতির ঘটনা ঘটেছে। এতে সমাবেশস্থলে অল্প সময়ের জন্য উত্তেজনার সৃষ্টি হলেও দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হয়।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে সিংড়া বাসস্ট্যান্ড এলাকায় অনুষ্ঠিত নির্বাচনী পদযাত্রা উপলক্ষে আয়োজিত সমাবেশে এ ঘটনা ঘটে। এনসিপির সহযোগী সংগঠন জাতীয় ছাত্রশক্তির তিনজন সদস্যের মধ্যে এই হাতাহাতির ঘটনা ঘটে বলে জানা গেছে। জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার মঞ্চে ওঠার আগেই ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, নির্বাচনী পদযাত্রার নির্ধারিত সময় ছিল সকাল ১০টা। তবে প্রধান অতিথি নির্ধারিত সময়ে উপস্থিত না হওয়ায় সমাবেশে অংশ নেওয়া নেতাকর্মীদের অপেক্ষা করতে হয়। এ সময় ১১ দলীয় জোটের স্থানীয় নেতারা মঞ্চে বক্তব্য দিচ্ছিলেন।

বক্তব্য চলাকালে জাতীয় ছাত্রশক্তির কয়েকজন নেতাকর্মী মঞ্চে উঠলে নিচে অবস্থানরত কিছু কর্মী হট্টগোল শুরু করেন। এক পর্যায়ে কথা-কাটাকাটির জেরে তাদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এতে সমাবেশস্থলে সাময়িকভাবে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মঞ্চে উপস্থিত জোটের সিনিয়র নেতারা ও আয়োজকরা মাইকে সবাইকে শান্ত থাকার আহ্বান জানান। পরে ছাত্রশক্তির নেতাকর্মীরা শান্ত হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

দুপুর সাড়ে ১২টার দিকে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া মঞ্চে উঠে প্রধান অতিথির বক্তব্য দেন। এরপর সমাবেশ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।

জনপ্রিয় সংবাদ

নাটোর-৩ আসনে এনসিপির সমাবেশে হাতাহাতি

প্রকাশের সময়ঃ ০৯:০২:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬