ঢাকা ০৯:৫০ পূর্বাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
বাগেরহাটে নসিমনের সঙ্গে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩ গাজীপুরে চকলেটের প্রলোভনে শিশু অপহরণচেষ্টা, আনসার সদস্যদের তৎপরতায় উদ্ধার লক্ষ্মীপুরে যুবদলকর্মীকে অচেতন করে ব্লেড দিয়ে শরীরে জখম দেশের অর্থনীতি একাধিক চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে: অর্থমন্ত্রী নিজেদের কর্মকাণ্ডের জন্য জনগণের কাছে জবাবদিহি করা সরকারের দায়িত্ব: ড. মঈন খান ভৈরবে প্রবাসী যুবকের বিরুদ্ধে মিথ্যা মামলা ও চাঁদা দাবির প্রতিবাদে সংবাদ সম্মেলন গাজীপুরে পোশাক কারখানায় অগ্নিকাণ্ড, ধোঁয়ায় অসুস্থ ৭০ জনকে উদ্ধার পাবনায় রাসায়নিকে তৈরি হচ্ছে নকল দুধ! গোবরাতলায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান সিলেটে ডেঙ্গু নিয়ে বাড়ছে আতঙ্ক

বাগাতিপাড়ায় স্বতন্ত্র পক্ষে জোরালো গণসংযোগ, নেতৃত্বে রাবির সাবেক ছাত্রনেতা মতিন

কলস প্রতীকের প্রার্থীর পক্ষে এ কর্মসূচির নেতৃত্ব দেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা ও বাগাতিপাড়া ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক মোঃ মতিউর রহমান (মতিন)।

নাটোরের বাগাতিপাড়া উপজেলায় স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট তাইফুল ইসলাম টিপুর পক্ষে নির্বাচনী প্রচারণা ও গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। কলস প্রতীকের প্রার্থীর পক্ষে এ কর্মসূচির নেতৃত্ব দেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা ও বাগাতিপাড়া ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক মোঃ মতিউর রহমান (মতিন)।

রোববার (১ ফেব্রুয়ারি ২০২৬) সন্ধ্যায় উপজেলার ৩নং বাগাতিপাড়া ইউনিয়নের জিগরী বাজার ও কাঁকফো বাজার এলাকায় এ গণসংযোগ অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

গণসংযোগে উপস্থিত ছিলেন বাগাতিপাড়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আতিকুর রহমান বাচ্চু, সাবেক সহ-সভাপতি সাজাহান আলী, থানা যুবদলের সাধারণ সম্পাদক হানিফুর রহমান হানিফ, ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি হাফিজুল ইসলাম, থানা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাফিন আহমেদ স্বাধীনসহ বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

গণসংযোগকালে মোঃ মতিউর রহমান (মতিন) বলেন, “জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সাধারণ মানুষের প্রত্যাশা পূরণে কলস প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট তাইফুল ইসলাম টিপুকে বিজয়ী করার কোনো বিকল্প নেই।”

এ সময় নেতাকর্মীরা বাজার এলাকার সাধারণ ভোটারদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন এবং কলস প্রতীকের পক্ষে ভোট প্রার্থনা করেন। গণসংযোগকে ঘিরে জিগরী বাজার ও কাঁকফো বাজার এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে নসিমনের সঙ্গে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩

বাগাতিপাড়ায় স্বতন্ত্র পক্ষে জোরালো গণসংযোগ, নেতৃত্বে রাবির সাবেক ছাত্রনেতা মতিন

প্রকাশের সময়ঃ ১২:১৪:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬