ঢাকা ০৩:৫০ পূর্বাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
[gtranslate]

ট্রেন দুর্ঘটনায় প্রাণ গেল রাবি শিক্ষার্থীর, লালপুরে শোকের ছায়া

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকাল পৌনে ৮টার দিকে আব্দুলপুর রেলওয়ে জংশনে এই দুর্ঘটনা ঘটে।

নাটোরের লালপুরে মর্মান্তিক ট্রেন দুর্ঘটনায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর করুণ মৃত্যু হয়েছে। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকালে আব্দুলপুর রেলওয়ে জংশনে ঘটে যাওয়া এ ঘটনায় মুহূর্তেই থেমে যায় এক তরুণের স্বপ্নময় জীবন।

নিহত শিক্ষার্থীর নাম মাহদী হাসান মুরাদ (২২)। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ২০২৪–২০২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। তার বাড়ি লালমনিরহাট জেলার শিবরামপুর এলাকায়।

প্রত্যক্ষদর্শী ও রেলওয়ে সূত্রে জানা যায়, সকাল পৌনে ৮টার দিকে রাজশাহী থেকে চিলাহাটিগামী তিতুমীর এক্সপ্রেস ট্রেনটি ইঞ্জিন ঘোরানোর জন্য আব্দুলপুর রেলওয়ে জংশনে থামে। এ সময় মাহদী হাসান মুরাদ ট্রেন থেকে নেমে কিছু কেনার চেষ্টা করছিলেন বলে ধারণা করা হচ্ছে। হঠাৎ অসাবধানতায় তিনি ট্রেনের নিচে পড়ে যান এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

আব্দুলপুর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার এস এম আবু সালেহ বলেন, “ট্রেনটি সাময়িকভাবে থামানো হয়েছিল। ওই সময় একজন যাত্রী নামার চেষ্টা করলে দুর্ঘটনাটি ঘটে। বিষয়টি অত্যন্ত দুঃখজনক।”

দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিস ও রেলওয়ে পুলিশ। পরে ঈশ্বরদী রেলওয়ে থানা পুলিশ মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে স্বজনদের কাছে হস্তান্তর করে।

অকাল এই মৃত্যুতে শোকাহত পরিবার, সহপাঠী ও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। তরুণ বয়সেই প্রাণ হারানো মাহদী হাসান মুরাদের মৃত্যুতে সামাজিক যোগাযোগমাধ্যমেও শোকের বার্তা ছড়িয়ে পড়েছে। সহপাঠীরা বলছেন, “মেধাবী ও শান্ত স্বভাবের একজন শিক্ষার্থীকে আমরা হারালাম—এ ক্ষতি কোনোভাবেই পূরণ হওয়ার নয়।”

জনপ্রিয় সংবাদ

ট্রেন দুর্ঘটনায় প্রাণ গেল রাবি শিক্ষার্থীর, লালপুরে শোকের ছায়া

প্রকাশের সময়ঃ ০৩:১২:১৩ অপরাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬