ঢাকা ০৯:০৫ পূর্বাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
[gtranslate]

পরিবারতন্ত্র নয়, যোগ্যতার ভিত্তিতে নেতৃত্ব চাই: শিবির সভাপতি সাদ্দাম

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় বিশেষ অতিথির বক্তব্যে এই আহ্বান জানান তিনি।

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম বলেছেন, দেশের রাজনীতিতে পরিবারতন্ত্রের অবসান ঘটাতে হবে। তিনি বলেন, বাংলাদেশে শুধু কোনো নির্দিষ্ট পরিবারের সন্তানই নেতৃত্ব দেবে-এমন ধারণা আর চলতে পারে না। একজন কৃষকের সন্তানও যদি যোগ্য হয়, তবে জনগণের দায়িত্ব তার হাতেই তুলে দেওয়া উচিত।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে আয়োজিত এক নির্বাচনী জনসভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নুরুল ইসলাম সাদ্দাম বলেন, “যদি আমরা একটি নিরাপদ, মানবিক, দুর্নীতি ও মাদকমুক্ত বাংলাদেশ গড়তে চাই, তাহলে ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লায় ভোট দিয়ে সেই পরিবর্তনের সূচনা করতে হবে।” তিনি জনগণকে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান জানান।

দেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, গত পাঁচ দশকের বেশি সময় ধরে দেশের সম্পদ লুটপাটের মাধ্যমে বিদেশে পাচার করা হয়েছে। তার দাবি, বিপুল পরিমাণ অর্থ দেশ থেকে পাচার হওয়ায় ব্যাংকিং খাত সংকটে পড়েছে। “যারা ব্যাংক লুটপাটের সঙ্গে যুক্ত এবং ঋণখেলাপি ছিল, তাদেরই আবার রাজনীতিতে সামনে আনার চেষ্টা চলছে,” বলেন তিনি।

বিএনপির সমালোচনা করে শিবির সভাপতি বলেন, দলটি অতীতে ক্ষমতায় থেকে জনগণের কাছে দেওয়া বহু প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে পারেনি। কৃষকদের সহায়তা, স্বাস্থ্যসেবা ও কর্মসংস্থানসংক্রান্ত ঘোষণাগুলো বাস্তবায়ন হয়নি বলেও অভিযোগ করেন তিনি।

আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি বলেন, “এই নির্বাচনের মাধ্যমে একটি নতুন, ন্যায়ভিত্তিক ও মানবিক বাংলাদেশের সূচনা করা সম্ভব। ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লায় ভোট দিয়ে সেই পরিবর্তনে সবাইকে অংশ নিতে হবে।”

তিনি আরও বলেন, রাজনৈতিক সহিংসতা ও প্রাণহানির ঘটনাগুলো জাতির জন্য উদ্বেগজনক এবং ক্ষমতার লোভে সহিংসতার পথ বেছে নেওয়া দেশকে অস্থিতিশীলতার দিকে ঠেলে দেয়।

নির্বাচনী সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল, ঢাকসুর সাবেক জিএস এস এম ফরহাদ, চাকসুর ভিপি ইব্রাহিম রনি প্রমুখ। এ সময় জেলা জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

পরিবারতন্ত্র নয়, যোগ্যতার ভিত্তিতে নেতৃত্ব চাই: শিবির সভাপতি সাদ্দাম

প্রকাশের সময়ঃ ০১:৪৯:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬