ঢাকা ০৩:৫০ পূর্বাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
[gtranslate]

রাজশাহীর সীমান্তে বিজিবির অভিযানে বিদেশি অস্ত্র উদ্ধার

সংবাদ সম্মেলনের মাধ্যমে রাজশাহী ব্যাটালিয়ান-১ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রিয়াজ শাহরিয়ার জানান।

রাজশাহী সীমান্ত এলাকায় বিশেষ অভিযানে দুইটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগজিন ও আট রাউন্ড গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে রাজশাহীর বাঘা থানাধীন সীমান্তবর্তী রাওথা পিরোজপুর এলাকায় এ অভিযান চালানো হয়।

বিজিবি সূত্র জানায়, অভিযানের সময় তাদের উপস্থিতি টের পেয়ে এক অস্ত্র পাচারকারী মোটরসাইকেলসহ অস্ত্রগুলো ফেলে পালিয়ে যায়। পরে পরিত্যক্ত মোটরসাইকেলটি তল্লাশি করে সিটের নিচে কাভারের ভেতর থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।

রাজশাহী ব্যাটালিয়ান-১ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রিয়াজ শাহরিয়ার জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি জানতে পারে নদীপথে একটি অস্ত্রের চালান সীমান্ত দিয়ে প্রবেশ করতে পারে। এ তথ্যের ওপর ভিত্তি করে সীমান্তবর্তী সব বিওপির সমন্বয়ে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

তিনি বলেন, দীর্ঘ সময় অপেক্ষার পর ভোরের দিকে রাওথা এলাকায় একটি মোটরসাইকেলে সন্দেহভাজন ব্যক্তিকে দেখতে পায় এ্যম্বুস দল। তাকে থামানোর চেষ্টা করলে সে দ্রুত মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়। পরে তল্লাশিতে দুইটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগজিন ও আট রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

এর আগে, গত ১৭ জানুয়ারি রাজশাহীর কাটাখালী পৌরসভার সীমান্ত এলাকা থেকে মাটিতে পুঁতে রাখা অবস্থায় একই ধরনের অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছিল বিজিবি।

বিজিবি জানায়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নিরাপত্তা জোরদার করা হয়েছে। রাজশাহী ব্যাটালিয়ান-১ বিজিবির দায়িত্বপূর্ণ এলাকায় ১০টি বেইজ ক্যাম্প, ২৮ প্লাটুন মোবাইল স্ট্রাইকিং ফোর্স, কে-৯ ইউনিট, পদ্মা নদীতে ৭টি স্পিডবোট ও ফাস্ট প্যাট্রোল ক্রাফট মোতায়ন রয়েছে। এছাড়া সীমান্তের ১৬টি বিওপির প্রতিটিতে ১০ জন করে স্ট্রাইকিং রিজার্ভসহ মোট প্রায় ৭০০ বিজিবি সদস্য দায়িত্ব পালন করছেন।

উল্লেখ্য, রাজশাহী ব্যাটালিয়নের দায়িত্বাধীন সীমান্তবর্তী তিনটি উপজেলায় মোট ৬৪টি ভোটকেন্দ্র রয়েছে, যেখানে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে।

জনপ্রিয় সংবাদ

রাজশাহীর সীমান্তে বিজিবির অভিযানে বিদেশি অস্ত্র উদ্ধার

প্রকাশের সময়ঃ ০৪:১৫:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬