ঢাকা ০২:০০ পূর্বাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
[gtranslate]

খুলনায় প্রতিবেশীদের মারধরে বৃদ্ধ নিহত

বাবুল মোল্লা। সংগৃহীত ছবি।

খুলনা নগরীর রেলওয়ে হাসপাতাল রোড এলাকার একটি মার্কেট সংলগ্ন স্থানে বাবুল মোল্লা (৭৫) নামে এক বৃদ্ধকে মারধরের ঘটনায় তার মৃত্যু হয়েছে। শুক্রবার রাত আনুমানিক ১০টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত বাবুল মোল্লা ওই এলাকার বাসিন্দা এবং মৃত লালচান মোল্লার ছেলে। তিনি হাসপাতাল রোডের মাটিপট্টি বস্তিতে ভাড়া বাসায় বসবাস করতেন বলে জানা গেছে।

খুলনা সদর থানার বড় বাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ জামাল উদ্দিন জানান, বিকেলে বস্তির দুটি পরিবারের শিশুদের মধ্যে পানি ছিটানোকে কেন্দ্র করে বাকবিতণ্ডা হয়। পরে বিষয়টি বড়দের মধ্যে বিরোধে রূপ নেয়। ঘটনার ধারাবাহিকতায় রাতে প্রতিবেশীদের একটি পক্ষ বাবুল মোল্লার ঘরে ঢুকে তাকে মারধর করে।

গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক বাবুল মোল্লাকে মৃত ঘোষণা করেন।

নিহতের মেয়ে রিমি অভিযোগ করে বলেন, প্রতিবেশী নাসু, রেখা, গামা ও সাব্বিরসহ আরও কয়েকজন তার বাবার ওপর হামলা চালিয়েছেন। তিনি দাবি করেন, বিকেলের ঘটনার বিষয়টি পুলিশকে জানানো হলেও তা প্রতিরোধে কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।

জনপ্রিয় সংবাদ

খুলনায় প্রতিবেশীদের মারধরে বৃদ্ধ নিহত

প্রকাশের সময়ঃ ০১:৩৬:১১ পূর্বাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬