ঢাকা ০৩:৫০ পূর্বাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
[gtranslate]

চাঁপাইনবাবগঞ্জে র‌্যাবের অভিযানে পিস্তল, গুলি ও দেশীয় অস্ত্র উদ্ধার

রহনপুর-আড্ডা মহাসড়কের পাশে একটি একটি আমগাছের ঝোপের ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় অস্ত্রগুলো উদ্ধার করা হয়।

 নাশকতা সৃষ্টির আশঙ্কার প্রেক্ষিতে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর এলাকায় অভিযান চালিয়ে একটি ওয়ান শুটার পিস্তল, কার্তুজ, ম্যাগাজিন ও বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র উদ্ধার করেছে র‌্যাব-৫। তবে এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা যায়নি।

র‌্যাব জানায়, শনিবার (৭ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জের একটি আভিযানিক দল রহনপুর আড্ডাগামী পাকা সড়কের উত্তর পাশে নিউ রফিক অটো রাইস মিলের পশ্চিম-উত্তর কোণে অভিযান পরিচালনা করে। অভিযানের সময় একটি আমগাছের ঝোপের ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় অস্ত্রগুলো উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত আলামতের মধ্যে রয়েছে—দেশীয় পদ্ধতিতে তৈরি একটি ওয়ান শুটার পিস্তল, ৫ রাউন্ড কার্তুজ, ২টি খালি ম্যাগাজিন, ২টি তলোয়ার, ভাঙা কাঠের বাটসহ একটি রামদা, স্টিলের বাটসহ একটি বল্লম, ২টি চাইনিজ কুড়াল এবং কাঠের বাটসহ একটি ডেগার।

র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও শান্তিপূর্ণ রাখতে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি র‌্যাব সদস্যরাও নিয়মিত টহল ও বিশেষ অভিযান পরিচালনা করছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুষ্কৃতিকারীরা নির্বাচনকালীন অস্থিরতা ও নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে এসব অস্ত্র ওই স্থানে গোপনে লুকিয়ে রেখেছিল।

উদ্ধার করা অস্ত্র ও আলামত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গোমস্তাপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

জনপ্রিয় সংবাদ

চাঁপাইনবাবগঞ্জে র‌্যাবের অভিযানে পিস্তল, গুলি ও দেশীয় অস্ত্র উদ্ধার

প্রকাশের সময়ঃ ১২:৩৮:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬