ঢাকা ০৫:৪২ পূর্বাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
[gtranslate]

রাজশাহীতে ট্রেনের সাথে সিলিন্ডার বহনকারী অটো রিক্সার সংঘর্ষ

রাজশাহী নগরীর রাজপাড়া থানার ভাটাপাড়ায় চাঁপাইনবাবগঞ্জ থেকে আসা একটি কমিউটার ট্রেনে এ ঘটনা ঘটে।

রাজশাহী নগরীর রাজপাড়া থানার ভাটাপাড়া রেলক্রসিংয়ে কমিউটার ট্রেনের সঙ্গে সিলিন্ডার বহনকারী একটি ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অটোরিকশাটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রেললাইন পার হওয়ার সময় চাঁপাইনবাবগঞ্জ থেকে আসা একটি ট্রেন অটোরিকশাটিকে সজোরে ধাক্কা দেয়। এ সময় অটোরিকশায় থাকা গ্যাসভর্তি একটি সিলিন্ডার ট্রেনের ইঞ্জিনের নিচে আটকে যায়। সিলিন্ডার বিস্ফোরণের আশঙ্কায় ট্রেনের যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং তারা ছুটাছুটি শুরু করেন।

তবে দুর্ঘটনায় অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে গেলেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ইঞ্জিনের নিচে আটকে থাকা গ্যাস সিলিন্ডারটি উদ্ধার করে। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে ট্রেন চলাচল পুনরায় শুরু হয়। এ ঘটনায় প্রায় দেড় ঘণ্টা রেল যোগাযোগ বন্ধ ছিল।

পুলিশ জানিয়েছে, ভাটাপাড়া রেলক্রসিংটি অরক্ষিত হওয়ায় সেখানে প্রায়ই দুর্ঘটনা ঘটে। স্থানীয়দের দাবি, এর আগেও একই স্থানে মোটরসাইকেল আরোহী নিহতসহ একাধিক দুর্ঘটনার ঘটনা ঘটেছে।

জনপ্রিয় সংবাদ

রাজশাহীতে ট্রেনের সাথে সিলিন্ডার বহনকারী অটো রিক্সার সংঘর্ষ

প্রকাশের সময়ঃ ০৭:৪৮:০১ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬