ঢাকা ০২:০১ পূর্বাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
[gtranslate]

যমুনা সেতুতে ৪০ ঘণ্টায় সাড়ে ৪ কোটির বেশি টোল আদায়

সংগৃহীত ছবি।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে টানা ছুটিতে বাড়ি ফিরছেন হাজারো মানুষ। এতে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে বেড়েছে যানবাহনের চাপ। এর প্রভাব পড়েছে যমুনা সেতুতেও—গত ৪০ ঘণ্টায় সেতু দিয়ে পারাপার হয়েছে অর্ধলাখের বেশি যানবাহন এবং টোল আদায়ে এসেছে বড় অঙ্কের রাজস্ব।

মঙ্গলবার থেকে বুধবার বিকেল ৪টা পর্যন্ত ৪০ ঘণ্টায় যমুনা সেতু দিয়ে মোট ৫২ হাজার ৫৫৬টি ছোট-বড় যানবাহন চলাচল করেছে। এ সময় টোল আদায় হয়েছে ৪ কোটি ৪৫ লাখ ৭৩ হাজার ৫০০ টাকা। বুধবার বিকেলে যমুনা সেতু সাইট অফিসের টোল ম্যানেজার প্রবীর কুমার ঘোষ মিন্টু গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, নির্বাচনী ছুটির কারণে বিপুলসংখ্যক মানুষ নিজ নিজ এলাকায় ফিরছেন। ফলে মহাসড়কে যানবাহনের সংখ্যা বেড়েছে এবং সেতুতেও চাপ বৃদ্ধি পেয়েছে। যান চলাচল নির্বিঘ্ন রাখতে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং সিসিটিভির মাধ্যমে সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। তবে অতিরিক্ত চাপের কারণে কিছু সময় যানজটেরও সৃষ্টি হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, স্বাভাবিক সময়ে যমুনা সেতু দিয়ে দৈনিক গড়ে ১৮ থেকে ২০ হাজার যানবাহন পারাপার হয়। ঈদসহ বড় উৎসবের সময় এ সংখ্যা কয়েক গুণ বেড়ে যায়। তবে এবার কোনো উৎসব ছাড়াই শুধুমাত্র জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে যান চলাচল ও টোল আদায়ে উল্লেখযোগ্য বৃদ্ধি লক্ষ্য করা গেছে।

জনপ্রিয় সংবাদ

যমুনা সেতুতে ৪০ ঘণ্টায় সাড়ে ৪ কোটির বেশি টোল আদায়

প্রকাশের সময়ঃ ০৪:৫৩:৫৩ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬