
ঢাকা-১৫ আসনে নিজ কেন্দ্রেই পরাজিত হয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি ধানের শীষ প্রতীকের প্রার্থী শফিকুল ইসলাম খানের কাছে মাত্র ৫ ভোটের ব্যবধানে হেরেছেন।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে প্রাপ্ত ফলাফল অনুযায়ী, মনিপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে দাঁড়িপাল্লা প্রতীকে ডা. শফিকুর রহমান পেয়েছেন ৫৬০ ভোট। তার প্রতিদ্বন্দ্বী শফিকুল ইসলাম খান ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৫৬৫ ভোট। এ কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ছিল ১ হাজার ১৪৭ জন।
এর আগে সকাল ৭টা থেকে সারা দেশের ৪২ হাজার ৭৭৯টি কেন্দ্রে একযোগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়, যা চলে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি এদিন গণভোটও অনুষ্ঠিত হয়েছে।
দৈনিক অধিকার ডেস্ক 





















