ঢাকা ০৩:৫১ পূর্বাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
[gtranslate]

ভারতের সঙ্গে সুসম্পর্ক অগ্রাধিকার পাবে: এনডিটিভিকে জামায়াত আমির

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ক্ষমতায় গেলে ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখাকে অগ্রাধিকার দেওয়া হবে। ভারতীয় সংবাদমাধ্যম NDTV-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।

ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে জামায়াতের অবস্থান জানতে চাইলে তিনি বলেন, ভারত বাংলাদেশের নিকটতম প্রতিবেশী এবং পারস্পরিক সুসম্পর্ক দুই দেশের জন্যই গুরুত্বপূর্ণ। তাই সম্পর্ক উন্নয়ন ও সহযোগিতাকে অগ্রাধিকার দেওয়া হবে।

সংখ্যালঘু প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশে সব নাগরিকের মর্যাদা সমান। ধর্মের ভিত্তিতে সংখ্যাগুরু বা সংখ্যালঘু বিভাজনের ধারণাকে তারা সমর্থন করেন না। প্রত্যেক নাগরিকই প্রথম শ্রেণির নাগরিক—এমন অবস্থানই দলটির।

ভারত সফর প্রসঙ্গে তিনি জানান, এ বিষয়ে তার কোনো দ্বিধা নেই। নির্বাচন শেষ হওয়ার পর পরিস্থিতি বিবেচনায় সিদ্ধান্ত নেওয়া হবে।

দেশব্যাপী রাজনৈতিক পরিবর্তনের পর অন্তর্বর্তী সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের পতনের পর প্রায় ১৬ মাস পর জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

এ নির্বাচনে জামায়াত জোটবদ্ধভাবে প্রতিদ্বন্দ্বিতা করছে। জামায়াত নেতৃত্বাধীন জোটের অন্যতম অংশীদার জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

নির্বাচন ঘিরে সারাদেশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, ভোটগ্রহণ শান্তিপূর্ণ রাখতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে।

জনপ্রিয় সংবাদ

ভারতের সঙ্গে সুসম্পর্ক অগ্রাধিকার পাবে: এনডিটিভিকে জামায়াত আমির

প্রকাশের সময়ঃ ০২:৩৮:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬