
কুষ্টিয়ায় ভোটকেন্দ্রের বাইরে প্রভাব বিস্তারের অভিযোগে জেলা যুবদলের সাবেক প্রধান সমন্বয়ক আব্দুল মাজেদকে ১২ ঘণ্টার জন্য পুলিশ হেফাজতে রাখা হয়েছে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে সদর উপজেলার কপুরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের বাইরে থেকে তাকে হেফাজতে নেয় পুলিশ। তবে তার বিরুদ্ধে আনা অভিযোগের পক্ষে তাৎক্ষণিক কোনো প্রমাণ পাওয়া যায়নি।
কুষ্টিয়া জেলা রিটার্নিং কর্মকর্তা ইকবাল হোসেন জানান, আব্দুল মাজেদের বিরুদ্ধে কিছু অভিযোগ পাওয়া গেছে, যা যাচাই করা হচ্ছে। তাকে থানায় নেওয়া হয়নি; ভোটকেন্দ্রসংলগ্ন এলাকায় ১২ ঘণ্টার জন্য পুলিশ হেফাজতে রাখা হয়েছে।
এ ঘটনার পর ভোটকেন্দ্রের আশপাশে আব্দুল মাজেদের কর্মী-সমর্থকদের জড়ো হতে দেখা যায়। এর আগে ওই এলাকায় একটি সংঘর্ষের ঘটনা ঘটলেও কেউ গুরুতর আহত হননি বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
স্থানীয়দের দাবি, একজনের অভিযোগের ভিত্তিতে রিটার্নিং কর্মকর্তা ঘটনাস্থলে গিয়ে আব্দুল মাজেদকে ১২ ঘণ্টার জন্য পুলিশ হেফাজতে নেওয়ার নির্দেশ দেন।
দৈনিক অধিকার ডেস্ক 
















