ঢাকা ০২:০০ পূর্বাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
[gtranslate]

মুন্সীগঞ্জে ককটেল বিস্ফোরণ: আলুর ক্ষেত থেকে ৫ জন আটক, উদ্ধার ২০ ককটেল

মুন্সীগঞ্জ-৩ আসনের সদর উপজেলার মাকহাটি এলাকায় ভোটকেন্দ্রের বাইরে ককটেল বিস্ফোরণের ঘটনায় জড়িত সন্দেহে পাঁচজনকে আটক করেছে সেনাবাহিনী। অভিযানে আলুর ক্ষেত থেকে তাদের ধাওয়া করে আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে একটি বাড়ি থেকে ২০টি অবিস্ফোরিত ককটেল ও একটি একনালা বন্দুক উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে এ অভিযান পরিচালিত হয়।

স্থানীয় সূত্র জানায়, আটক ব্যক্তিরা হলেন— পারভেজ মাঝি, রহমত, আবু মাজি, জসিম মল্লিক ও কামাল সরকার। স্থানীয়দের দাবি, তারা ওই আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী কামরুজ্জামান রতনের সমর্থক।

ঘটনার বিবরণে জানা যায়, সকাল সাড়ে ১০টার দিকে মাকহাটি গুরুচরণ উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রের অদূরে একাধিক ককটেল বিস্ফোরণ ঘটে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, পাশের আলুর ক্ষেত থেকে এসে দুর্বৃত্তরা ককটেল নিক্ষেপ করে আবার সেখানেই আশ্রয় নেয়। বিষয়টি নজরে আসার পর সেনাসদস্যরা তাৎক্ষণিক অভিযান চালিয়ে ক্ষেত থেকে পাঁচজনকে আটক করেন।

সেনাবাহিনীর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ক্যাপ্টেন তানজিল হক জানান, বিস্ফোরণের ঘটনায় জড়িতদের আটক করে তাদের স্বীকারোক্তির ভিত্তিতে তল্লাশি চালানো হয়। এ সময় ২০টি তাজা ককটেল ও একটি একনালা বন্দুক উদ্ধার করা হয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়লেও বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ভোটকেন্দ্রে অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে এবং ভোটগ্রহণ স্বাভাবিকভাবে চলছে।

জনপ্রিয় সংবাদ

মুন্সীগঞ্জে ককটেল বিস্ফোরণ: আলুর ক্ষেত থেকে ৫ জন আটক, উদ্ধার ২০ ককটেল

প্রকাশের সময়ঃ ০২:৪৪:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬