ঢাকা ০৩:৫০ পূর্বাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
[gtranslate]

যৌথবাহিনীর নিরাপত্তায় সীতাকুণ্ডে ১২৪ কেন্দ্রে সরঞ্জাম পৌঁছেছে

সংগৃহীত ছবি।

রাত পোহালেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারাদেশের মতো চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনেও ভোটগ্রহণকে ঘিরে প্রশাসনের সব প্রস্তুতি শেষ হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ইতোমধ্যে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশের সমন্বয়ে গঠিত যৌথবাহিনীর নিরাপত্তায় ১২৪টি ভোটকেন্দ্রে ব্যালট বাক্স ও ব্যালট পেপারসহ প্রয়োজনীয় সরঞ্জাম পৌঁছে দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বিকেল থেকে ধাপে ধাপে কেন্দ্রগুলোতে নির্বাচনি উপকরণ পাঠানো হয়। প্রশাসনের দাবি, কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে সব সরঞ্জাম সংশ্লিষ্ট কেন্দ্রে পৌঁছানো হয়েছে। কেন্দ্রভিত্তিক ভোটকক্ষ প্রস্তুত, দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের উপস্থিতি এবং প্রয়োজনীয় লজিস্টিক ব্যবস্থাপনাও সম্পন্ন হয়েছে। ঝুঁকির মাত্রা বিবেচনায় প্রতিটি কেন্দ্রকে নিরাপত্তা বেষ্টনীর আওতায় আনা হয়েছে।

নির্বাচন পর্যবেক্ষণে প্রযুক্তিনির্ভর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রতিটি ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে, যা উপজেলা প্রশাসনের মনিটরিং সিস্টেমের সঙ্গে যুক্ত। সীতাকুণ্ড উপজেলা পরিষদ ভবনের দ্বিতীয় তলায় স্থাপিত একটি বড় পর্দায় একসঙ্গে একাধিক কেন্দ্রের লাইভ দৃশ্য পর্যবেক্ষণ করা যাবে। প্রয়োজন হলে নির্দিষ্ট কেন্দ্রের ভিডিওচিত্র আলাদাভাবে প্রদর্শনের ব্যবস্থাও রাখা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা ফখরুল ইসলাম জানান, ভোটগ্রহণের জন্য প্রশাসন শতভাগ প্রস্তুত। যেকোনো ধরনের অনিয়ম প্রতিরোধে যৌথবাহিনী মাঠে থাকবে। তিনি আরও জানান, দায়িত্ব পালনে দুইজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও পাঁচজন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োজিত থাকবেন। তারা সার্বক্ষণিক কেন্দ্র পরিদর্শন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি তদারকি করবেন।

ভোটগ্রহণ শেষে ফলাফল সংগ্রহ ও ঘোষণার জন্য উপজেলা অডিটোরিয়ামে বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। কেন্দ্রভিত্তিক ফলাফল সেখানে এনে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে। প্রয়োজনীয় জনবল ও নিরাপত্তা ব্যবস্থাও নিশ্চিত করা হয়েছে।

সরেজমিনে দেখা গেছে, বিভিন্ন কেন্দ্রের সামনে ও আশপাশে যৌথবাহিনীর টহল জোরদার রয়েছে। ভোটারদের নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করতে বহুমাত্রিক নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে বলে প্রশাসন জানিয়েছে।

সব মিলিয়ে সীতাকুণ্ড আসনে শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এখন ভোটারদের অংশগ্রহণের অপেক্ষা।

জনপ্রিয় সংবাদ

যৌথবাহিনীর নিরাপত্তায় সীতাকুণ্ডে ১২৪ কেন্দ্রে সরঞ্জাম পৌঁছেছে

প্রকাশের সময়ঃ ০১:৩১:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬