ঢাকা ০৩:৫০ পূর্বাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
[gtranslate]

রাতে ভোটকেন্দ্রে প্রবেশের অভিযোগ, প্রিজাইডিং অফিসার প্রত্যাহার

সংগৃহীত ছবি।

পাবনার চাটমোহর উপজেলায় রাতে একটি ভোটকেন্দ্রে কয়েকজন রাজনৈতিক নেতার প্রবেশের অভিযোগের পর দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসারকে প্রত্যাহার করা হয়েছে।

প্রত্যাহারকৃত কর্মকর্তা মো. রুহুল আমিন, যিনি চাটমোহর উপজেলা খাদ্য পরিদর্শক হিসেবে কর্মরত। তিনি উপজেলার নিমাইচড়া ইউনিয়নের আশরাফ জিন্দামী উচ্চ বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং অফিসারের দায়িত্বে ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (১১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে কয়েকজন জামায়াত-সমর্থিত নেতা ওই কেন্দ্রে গিয়ে প্রিজাইডিং অফিসারের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় এজেন্ট সংক্রান্ত কিছু কাগজপত্র হস্তান্তর করা হয় বলে জানা গেছে।

ঘটনাটি এলাকায় জানাজানি হলে বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়। বিষয়টি সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুসা নাসের চৌধুরীকে অবহিত করা হলে তিনি জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারের নির্দেশে প্রিজাইডিং অফিসারকে প্রত্যাহারের সিদ্ধান্ত নেন।

পরে ওই কেন্দ্রে দায়িত্ব পালনের জন্য সহকারী প্রিজাইডিং অফিসারকে ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

এ ঘটনায় নির্বাচন ঘিরে এলাকায় নানা প্রশ্ন ও আলোচনা তৈরি হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্বাচনি বিধি ও শৃঙ্খলা বজায় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

জনপ্রিয় সংবাদ

রাতে ভোটকেন্দ্রে প্রবেশের অভিযোগ, প্রিজাইডিং অফিসার প্রত্যাহার

প্রকাশের সময়ঃ ০১:২৫:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬