
সিলেট বিভাগের ইতিহাসে প্রথম নারী সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন সিলেট-২ (বিশ্বনাথ–ওসমানীনগর) আসনের বিএনপির প্রার্থী ও সাবেক এমপি এম ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর লুনা। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ ও গণনা শেষে বেসরকারি ফলাফলে তার বিজয় নিশ্চিত হয়।
তিনি ১১ দলীয় জোটের প্রার্থী মুহাম্মদ মুনতাসির আলীকে ৭৯ হাজার ২৫১ ভোটের ব্যবধানে পরাজিত করেন। এ আসনে মোট ভোটার ছিলেন ৩ লাখ ৬৪ হাজার ৮৩ জন।
বিশ্বনাথ উপজেলা
এ উপজেলায় ভোটার ছিলেন ১ লাখ ৯২ হাজার ৭৭৫ জন এবং ভোট পড়েছে ৮৯ হাজার ৩৪১টি। এখানে তাহসিনা রুশদীর লুনা পেয়েছেন ৬৭ হাজার ৯৭৭ ভোট। তার প্রতিদ্বন্দ্বী মুহাম্মদ মুনতাসির আলী পেয়েছেন ১৭ হাজার ৯৫৪ ভোট। জাতীয় পার্টির মাহবুবুর রহমান চৌধুরী পেয়েছেন ৫৪২ ভোট, ইসলামী আন্দোলনের মাওলানা আমির উদ্দিন ৫৭২ ভোট এবং গণফোরামের মুজিবুল হক পেয়েছেন ১২৬ ভোট।
ওসমানীনগর উপজেলা
এ উপজেলায় ভোটার সংখ্যা ছিল ১ লাখ ৭১ হাজার ৩০৮ জন। ভোট কাস্ট হয়েছে ৭২ হাজার ৪৯৬টি, যা মোট ভোটারের ৪২.৪৬ শতাংশ। এখানে তাহসিনা রুশদীর লুনা পেয়েছেন ৪৮ হাজার ৭২০ ভোট। মুহাম্মদ মুনতাসির আলী পেয়েছেন ১৯ হাজার ৪৯২ ভোট। জাতীয় পার্টির মাহবুবুর রহমান চৌধুরী পেয়েছেন ৮৬২ ভোট, ইসলামী আন্দোলনের মাওলানা আমির উদ্দিন ৮১৭ ভোট এবং গণফোরামের মুজিবুল হক পেয়েছেন ৫০৬ ভোট।
দৈনিক অধিকার ডেস্ক 

















