ঢাকা ১২:০৯ পূর্বাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
[gtranslate]

চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড

ফাইল ছবি।

চাঁপাইনবাবগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা এক মামলায় আরিফ হোসেন (৪৫) নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে জেলা ও দায়রা জজ হায়দার আলী খোন্দকার আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত আরিফ হোসেন জেলার শিবগঞ্জ উপজেলার দোভাগি গ্রামের মানারুল ইসলামের ছেলে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী আব্দুল ওদুদ জানান, ২০২৩ সালের ১১ মার্চ র‌্যাবের চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অভিযানে আরিফ হোসেনকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১ কেজি ৩৭০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয় বলে অভিযোগে উল্লেখ রয়েছে। এ ঘটনায় একই দিন শিবগঞ্জ থানায় মামলা দায়ের করেন র‌্যাবের উপ-পরিদর্শক লুৎফর রহমান।

মামলার তদন্ত শেষে ২০২৩ সালের ৩০ জুন শিবগঞ্জ থানার উপ-পরিদর্শক এসলাম আলী আদালতে অভিযোগপত্র দাখিল করেন। দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এ রায় প্রদান করেন।

জনপ্রিয় সংবাদ

চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড

প্রকাশের সময়ঃ ১২:৪৭:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬