ঢাকা ০২:০০ পূর্বাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
[gtranslate]

রাজাপুরে ভোটকেন্দ্রিক বিরোধ: তিন নারী আহত, মামলা দায়ের

এ ঘটনায় সোমবার (২৩ ফেব্রুয়ারি) ঝালকাঠি আদালতে একটি মামলা দায়ের করেছেন আহত পরিবার।

ঝালকাঠির রাজাপুর উপজেলায় নির্বাচনি প্রতীক নিয়ে বিরোধের জেরে তিন নারীকে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহত পরিবারের পক্ষ থেকে সোমবার (২৩ ফেব্রুয়ারি) ঝালকাঠি আদালতে মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার দুটি পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছিল। সাম্প্রতিক নির্বাচনের পর সেই বিরোধ নতুন করে উত্তেজনায় রূপ নেয়। অভিযোগ রয়েছে, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রতীক দাঁড়িপাল্লায় ভোট দেওয়াকে কেন্দ্র করে নাজেম আলী মুন্সির পরিবারভুক্ত তিন নারী—সুফিয়া বেগম, মরিয়ম বেগম ও তাছলিমা বেগমের ওপর হামলা চালানো হয়।

অভিযোগে বলা হয়েছে, স্থানীয় কয়েকজন ব্যক্তি তাদের মারধর করে আহত করে ঘটনাস্থলে ফেলে রেখে যায়। পরে ভুক্তভোগী পরিবার জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহতদের উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

চিকিৎসকদের বরাতে জানা গেছে, প্রাথমিক চিকিৎসা শেষে দুজনকে বাড়িতে পাঠানো হলেও মরিয়ম বেগমের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে।

ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে বলে জানা গেছে।

অভিযুক্ত বিএনপি-সমর্থিত স্থানীয় নেতা মনির কাজী অভিযোগ অস্বীকার করে দাবি করেন, জমিজমা সংক্রান্ত পূর্বের বিরোধের জের ধরে তাকে রাজনৈতিকভাবে হেয় করার উদ্দেশ্যে এ অভিযোগ আনা হয়েছে।

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, লিখিত অভিযোগ পাওয়া গেলে বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

জনপ্রিয় সংবাদ

রাজাপুরে ভোটকেন্দ্রিক বিরোধ: তিন নারী আহত, মামলা দায়ের

প্রকাশের সময়ঃ ১২:৫৭:১৮ পূর্বাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬