ঢাকা ১২:১০ পূর্বাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
[gtranslate]

“পুরো নাটোরের বেটি হতে চাই”—ফ্যামিলি কার্ড ও উন্নয়ন পরিকল্পনা নিয়ে প্রতিমন্ত্রী পুতুল

শনিবার (দুপুর ১২টা) নাটোর সার্কিট হাউজে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা জানান।

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল বলেছেন, পর্যায়ক্রমে দেশের সব শ্রেণি–পেশার পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে। তবে প্রাথমিকভাবে হতদরিদ্র, দরিদ্র ও নিম্নবিত্ত পরিবারের নারীদের এই সুবিধা দেওয়া হচ্ছে।

প্রতিমন্ত্রী বলেন, ফ্যামিলি কার্ড কর্মসূচি পাইলট প্রকল্প হিসেবে দেশের ১৪টি ইউনিটে চালু হয়েছে। আগামী ১০ তারিখে প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করবেন। তিনি জানান, এই কার্ডের মাধ্যমে যে আর্থিক লেনদেন হবে তা সরাসরি উপকারভোগীদের কাছে পৌঁছাবে এবং এতে কোনো রাজনৈতিক হস্তক্ষেপ থাকবে না।

নাটোরের উন্নয়ন প্রসঙ্গে ফারজানা শারমিন পুতুল বলেন, তিনি শুধু লালপুর-বাগাতিপাড়ার প্রতিনিধি হিসেবে নয়, পুরো নাটোরের ‘বেটি’ (মেয়ে) হিসেবে পরিচিত হতে চান। তাঁর লক্ষ্য নিরাপদ, চাঁদাবাজি ও দখলমুক্ত, দুর্নীতিমুক্ত, সুন্দর ও সমৃদ্ধ নাটোর গড়ে তোলা।

মতবিনিময় সভায় জেলা প্রশাসক আসমা শাহীন, পুলিশ সুপার মুহাম্মদ আবদুল ওয়াহাবসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্টদের সঙ্গে উন্নয়ন কার্যক্রম ও সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়ন নিয়ে আলোচনা হয়

জনপ্রিয় সংবাদ

“পুরো নাটোরের বেটি হতে চাই”—ফ্যামিলি কার্ড ও উন্নয়ন পরিকল্পনা নিয়ে প্রতিমন্ত্রী পুতুল

প্রকাশের সময়ঃ ১১:৪৮:৩৩ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬