ঢাকা ০২:০১ পূর্বাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
[gtranslate]

বালু-পাথর এদিক-সেদিক হবে না: শ্রমমন্ত্রী

সংগৃহীত ছবি।

বালু-পাথর উত্তোলনে কঠোর অবস্থানের কথা জানিয়ে শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, মন্ত্রণালয়ের সিদ্ধান্ত না আসা পর্যন্ত কোনো বালু-পাথর সরানো যাবে না।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতা, গণমাধ্যমকর্মী ও সুধীজনদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী জানান, বালু-পাথর উত্তোলন সংক্রান্ত অনিয়ম রোধে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। শিগগিরই বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরাও দায়িত্বে যুক্ত হবেন। পাশাপাশি ভ্রাম্যমাণ আদালত পরিচালনার জন্য আলাদা ম্যাজিস্ট্রেট নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে, যাতে ঘটনাস্থলেই আইনগত ব্যবস্থা নেওয়া যায়।

নতুন দায়িত্ব গ্রহণের প্রসঙ্গ টেনে তিনি বলেন, মন্ত্রণালয়ের কার্যক্রম সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা নিতে সময় লাগছে। তবে আগামী ১৮০ দিনের মধ্যে নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়নে সর্বোচ্চ চেষ্টা করা হবে। মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী পাথর কোয়ারি পুনরায় চালুর বিষয়েও ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

কর্মসংস্থান প্রসঙ্গে মন্ত্রী বলেন, এক কোটি মানুষের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এজন্য দক্ষ জনশক্তি গড়ে তুলতে প্রশিক্ষণ জোরদার করা হবে এবং প্রয়োজন অনুযায়ী বিভিন্ন দেশের ভাষা শিক্ষা দেওয়ার উদ্যোগ নেওয়া হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রবিন মিয়ার সভাপতিত্বে এবং সহকারী কমিশনার (ভূমি) পলাশ তালুকদারর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ শামছুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক পদ্মাসন সিংহ, জেলা বিএনপির উপদেষ্টা এডভোকেট কামাল হোসেন এবং গোয়াইনঘাট সার্কেলের এএসপি মো. আব্দুল্লাহ আল নোমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা।

জনপ্রিয় সংবাদ

বালু-পাথর এদিক-সেদিক হবে না: শ্রমমন্ত্রী

প্রকাশের সময়ঃ ০১:৩৫:১৭ পূর্বাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬