
রাজশাহী মহানগর এলাকায় বিভিন্ন অভিযোগে ১২ জনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)। গত ২৪ ঘণ্টায় নগরীর বিভিন্ন থানা ও গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে তাদের আটক করা হয়।
বৃহস্পতিবার আরএমপির উপকমিশনার (মিডিয়া) মো. গাজিউর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া অন্যান্য মামলায় আরও ৫ জনকে আটক করা হয়।
গ্রেপ্তারদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সৈয়দ মাসুদ,রাজশাহী 

















