
রাজশাহীর গোদাগাড়ী এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গান পাউডার ও ককটেল তৈরির উপকরণ উদ্ধার করেছে র্যাব-৫।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত ২৮ ফেব্রুয়ারি রাত সাড়ে ১০টার দিকে গোদাগাড়ী থানাধীন তালধারী এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় পরিত্যক্ত অবস্থায় থাকা একটি সাদা প্লাস্টিকের বস্তা থেকে ৮ কেজি ৩৯০ গ্রাম গান পাউডার এবং ১ কেজি ১৭০ গ্রাম কাচের গুঁড়া উদ্ধার করা হয়।
র্যাবের প্রেসবিজ্ঞপ্তিতে বলা হয়, নিরপেক্ষ সাক্ষীদের উপস্থিতিতে তল্লাশি চালিয়ে একটি স্বচ্ছ পলিথিনে সংরক্ষিত বিস্ফোরক সদৃশ উপাদান এবং একটি নীল পলিথিনে ভাঙা কাচের গুঁড়া পাওয়া যায়। উদ্ধারকৃত আলামত বিধি অনুযায়ী জব্দ করা হয়েছে।
পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আলামতসমূহ সংশ্লিষ্ট থানায় জিডি মূলে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব। ঘটনায় জড়িতদের শনাক্তে অনুসন্ধান চলছে।
সৈয়দ মাসুদ, রাজশাহী 

















