ঢাকা ০৫:০৩ অপরাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
মার্চেও অপরিবর্তিত ১২ কেজি এলপিজির দাম চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির  অভিযানে ১০ ভারতীয় গরু জব্দ মাগুরায় দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স: সরকারি দপ্তরে বসছে অভিযোগ বাক্স “পৌরসভার কাজে দলীয় প্রভাব নয়, অগ্রাধিকার হবে উন্নয়ন ও সেবা” এমপি কেরামত আদালত বর্জন স্থগিত, স্বস্তি ফিরল বরিশাল আদালতপাড়ায় সহকারী কমিশনার (ভূমি) পরিচয়ে অর্থ দাবি: সতর্কবার্তা জারি মেয়েদের উত্ত্যক্তের জেরে উল্লাপাড়ায় দুই গ্রামের সংঘর্ষ, নিহত ১ চাঁপাইনবাবগঞ্জে চাহিদার তুলনায় সরবরাহ কম, ফিরছেন অনেকে মধ্যপ্রাচ্য উত্তেজনায় দুবাইয়ে আটকা শাকিবের দুই নায়িকা ইরানের ওপর হামলার জবাবের ঘোষণা হিজবুল্লাহর

“পৌরসভার কাজে দলীয় প্রভাব নয়, অগ্রাধিকার হবে উন্নয়ন ও সেবা” এমপি কেরামত

সোমবার (২ মার্চ) সকালে শিবগঞ্জ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের সংসদ সদস্য ড. কেরামত আলী বলেছেন, শিবগঞ্জ পৌরসভার উন্নয়নমূলক কার্যক্রম কোনোভাবেই বাধাগ্রস্ত হওয়া যাবে না। পৌরসভার কাজ চলবে নিজস্ব গতিতে এবং নাগরিক সেবা নিশ্চিত করাই হবে প্রধান অগ্রাধিকার। পৌরসভার কাজে দলীয় দৃষ্টিভঙ্গির কোনো প্রভাব যেন না থাকে—সেটি সংশ্লিষ্টদের নিশ্চিত করতে হবে।

সোমবার (২ মার্চ) সকালে শিবগঞ্জ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. কেরামত আলী এমপি বলেন, “পৌরসভা একটি সেবাধর্মী প্রতিষ্ঠান। এখানে কাজ করতে হবে পৌরসভার প্রণোদনা ও নীতিমালা অনুযায়ী। কোনো এলাকা বা নাগরিক যেন দলীয় বিবেচনায় বঞ্চিত না হন। উন্নয়ন সবার জন্য সমানভাবে পৌঁছাতে হবে।”

তিনি আরও বলেন, নাগরিকদের যে তথ্য পাওয়ার অধিকার রয়েছে, তা আইন ও বিধি অনুযায়ী সরবরাহ করতে হবে। বিশেষ করে গণমাধ্যমকর্মীদের প্রয়োজনীয় তথ্য তাৎক্ষণিকভাবে দিতে সংশ্লিষ্টদের প্রতি নির্দেশ দেন তিনি। স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত না হলে সেবার মান প্রশ্নবিদ্ধ হয় বলেও মন্তব্য করেন এমপি।

সভায় পৌরসভার বিভিন্ন সমস্যা ও করণীয় বিষয়ে আলোচনা হয়। জনবল সংকটের কারণে নাগরিক সেবার মান ব্যাহত হচ্ছে বলে কর্মকর্তারা জানান। এ সময় অবৈধ দোকানপাট উচ্ছেদ করে রাস্তার যানজট নিরসন, কৃত্রিম সংকট দূরীকরণ এবং বকেয়া বেতন-ভাতা পরিশোধের বিষয়ে দ্রুত উদ্যোগ নেওয়ার তাগিদ দেওয়া হয়।

শিবগঞ্জ পৌরসভার আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার আশিক আহমেদ। সভা সঞ্চালনা করেন শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামাল উদ্দিন।

এ সময় বক্তব্য রাখেন পৌর নির্বাহী প্রকৌশলী একেএম তোফাজ্জল হোসেন, পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা আব্দুল বাতেন, শিবগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মুসাব্বির হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. নুরুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. আবদুৎ তোয়াব, উপজেলা প্রকৌশলী হারুন অর রশিদ, উপজেলা শাখা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মো. আব্দুল মান্নান এবং শিবগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) ইমরান হোসেনসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা।

সভায় অংশগ্রহণকারীরা আশা প্রকাশ করেন, সমন্বিত উদ্যোগের মাধ্যমে শিবগঞ্জ পৌরসভায় সেবার মান আরও উন্নত হবে এবং নাগরিকদের ভোগান্তি কমবে।

জনপ্রিয় সংবাদ

মার্চেও অপরিবর্তিত ১২ কেজি এলপিজির দাম

“পৌরসভার কাজে দলীয় প্রভাব নয়, অগ্রাধিকার হবে উন্নয়ন ও সেবা” এমপি কেরামত

প্রকাশের সময়ঃ ০৩:২৬:৫৪ অপরাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬