ঢাকা ০৫:০২ অপরাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
মার্চেও অপরিবর্তিত ১২ কেজি এলপিজির দাম চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির  অভিযানে ১০ ভারতীয় গরু জব্দ মাগুরায় দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স: সরকারি দপ্তরে বসছে অভিযোগ বাক্স “পৌরসভার কাজে দলীয় প্রভাব নয়, অগ্রাধিকার হবে উন্নয়ন ও সেবা” এমপি কেরামত আদালত বর্জন স্থগিত, স্বস্তি ফিরল বরিশাল আদালতপাড়ায় সহকারী কমিশনার (ভূমি) পরিচয়ে অর্থ দাবি: সতর্কবার্তা জারি মেয়েদের উত্ত্যক্তের জেরে উল্লাপাড়ায় দুই গ্রামের সংঘর্ষ, নিহত ১ চাঁপাইনবাবগঞ্জে চাহিদার তুলনায় সরবরাহ কম, ফিরছেন অনেকে মধ্যপ্রাচ্য উত্তেজনায় দুবাইয়ে আটকা শাকিবের দুই নায়িকা ইরানের ওপর হামলার জবাবের ঘোষণা হিজবুল্লাহর

মার্চেও অপরিবর্তিত ১২ কেজি এলপিজির দাম

ফাইল ছবি।

ভোক্তাপর্যায়ে এলপিজির দাম মার্চ মাসের জন্য অপরিবর্তিত রাখা হয়েছে। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) সোমবার (২ মার্চ) নতুন মূল্য ঘোষণা করে জানায়, ফেব্রুয়ারির মতো মার্চেও ১২ কেজি সিলিন্ডারের দাম থাকবে ১ হাজার ৩৪১ টাকা। নতুন এ দর সোমবার সন্ধ্যা থেকে কার্যকর হবে।

কমিশনের ঘোষণায় আরও জানানো হয়, অটোগ্যাসের দাম লিটারে ৩ পয়সা কমিয়ে ৬১ টাকা ৮৩ পয়সা নির্ধারণ করা হয়েছে। ফলে যানবাহনে ব্যবহৃত গ্যাসে ভোক্তারা সামান্য মূল্যছাড় পাচ্ছেন।

উল্লেখ্য, গত ২৩ ফেব্রুয়ারি এলপিজির দাম ১৫ টাকা কমিয়ে ১২ কেজি সিলিন্ডারের মূল্য ১ হাজার ৩৪১ টাকা নির্ধারণ করা হয়েছিল। মার্চ মাসেও সেই মূল্য বহাল থাকছে।

জ্বালানি বাজার সংশ্লিষ্টরা বলছেন, আন্তর্জাতিক বাজার পরিস্থিতি ও আমদানি ব্যয়ের ওপর ভিত্তি করেই প্রতি মাসে এলপিজির মূল্য সমন্বয় করা হয়। মার্চে দাম অপরিবর্তিত থাকায় ভোক্তাদের জন্য কিছুটা স্থিতিশীলতা বজায় থাকবে বলে ধারণা করা হচ্ছে।

জনপ্রিয় সংবাদ

মার্চেও অপরিবর্তিত ১২ কেজি এলপিজির দাম

মার্চেও অপরিবর্তিত ১২ কেজি এলপিজির দাম

প্রকাশের সময়ঃ ০৫:০০:৫২ অপরাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬