ঢাকা ০২:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
[gtranslate]

সহকারী কমিশনার (ভূমি) পরিচয়ে অর্থ দাবি: সতর্কবার্তা জারি

সহকারী কমিশনার (ভূমি) পরিচয়ে ফোন করে অর্থ দাবি করার অভিযোগে সতর্কবার্তা জারি করেছে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা ভূমি অফিস। এসিল্যান্ড  চাঁপাইনবাবগঞ্জ সদর নামে  সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক বিশেষ ঘোষণায় জানানো হয়, একটি মোবাইল নম্বর থেকে নিজেকে সহকারী কমিশনার (ভূমি) বা উপজেলা ভূমি অফিসের স্টাফ পরিচয় দিয়ে অর্থ দাবি করা হচ্ছে বলে খবর পাওয়া গেছে।

বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট সকলকে এ বিষয়ে সচেতন ও সতর্ক থাকার অনুরোধ জানানো হয়েছে। কেউ যদি সহকারী কমিশনার (ভূমি) বা উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীর পরিচয়ে অর্থ দাবি করে, তবে তাকে তাৎক্ষণিকভাবে আটক করে পুলিশের কাছে সোপর্দ করার অনুরোধ করা হয়েছে।

ভূমি অফিস আরও জানায়, বর্তমানে সারাদেশে ভূমি সেবা পেতে সরকারের নির্ধারিত ফি অনলাইনে পরিশোধ করতে হয়। উপজেলা ভূমি অফিসে সেবা গ্রহণের ক্ষেত্রে কোনো ধরনের নগদ অর্থ লেনদেন করা হয় না। তবে অফিস সম্পত্তির লিজ নবায়ন ও ম্যানুয়ালি সংশোধিত খতিয়ান সরবরাহের ক্ষেত্রে ডিসিআরের মাধ্যমে সরকার নির্ধারিত ফি গ্রহণ করা হয়। এ ক্ষেত্রে নির্ধারিত অর্থ ডিসিআরে উল্লেখিত পরিমাণের সঙ্গে মিলিয়ে পরিশোধ করার জন্য সেবাগ্রহীতাদের অনুরোধ করা হয়েছে।

জনস্বার্থে বিষয়টি ব্যাপক প্রচারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সকলকে পোস্টটি শেয়ার করার আহ্বান

জনপ্রিয় সংবাদ

সহকারী কমিশনার (ভূমি) পরিচয়ে অর্থ দাবি: সতর্কবার্তা জারি

প্রকাশের সময়ঃ ০২:৩৭:০৬ পূর্বাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬