ঢাকা ১১:২০ পূর্বাহ্ন, শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ২১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
চাঁপাইনবাবগঞ্জে ডিএনসি’র উদ্যোগে জুম্মার পরে মাদকবিরোধী লিফলেট বিতরণ চাঁপাইনবাবগঞ্জ হাসপাতাল পরিদের্শনে এম পি বুলবুল-ভিটামিন-এ ও টিকা হস্তান্তর লক্ষ্মীপুরের সি খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন কুষ্টিয়ায় মেডিক্যালে হামের উপসর্গে শিশুর মৃত্যু রাজনৈতিক ভিন্নমত ভুলে ভর্তিচ্ছুদের সহায়তায় ঐক্যবদ্ধ ইবির ছাত্র সংগঠনগুলো এলপিজির দামে বড় লাফ: ১২ কেজি সিলিন্ডার ১,৭২৮ টাকা মন্ত্রিসভায় সিদ্ধান্ত অফিস ৯টা-৪টা, দোকান বন্ধ সন্ধ্যা ৬টায় স্কুল বন্ধ চেয়ে হাইকোর্টে রিট, তদন্ত কমিটি গঠনের আবেদন চাঁপাইনবাবগঞ্জে হাম প্রতিরোধে ৪৫ হাজার ডোজ টিকা শুরু রবিবার নিষিদ্ধ পলিথিন জব্দ- ভ্রাম্যমাণ আদালতে সুপারভাইজারকে জরিমানা

গৌরনদীতে ‘কুতুবপুর স্বনির্ভর খাল’ পুনঃখনন শুরু, কৃষিতে নতুন সম্ভাবনার দ্বার

দেশব্যাপী খাল খনন ও পুনঃখনন কর্মসূচির অংশ হিসেবে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়।

বরিশালের গৌরনদী উপজেলায় বহুদিন ধরে ভরাট হয়ে থাকা ঐতিহাসিক ‘কুতুবপুর স্বনির্ভর খাল’ পুনঃখনন কাজের জমকালো উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৬ মার্চ) সকাল ১০টায় উপজেলার কুতুবপুর এলাকায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে দেশব্যাপী খাল খনন ও পুনঃখনন কর্মসূচির অংশ হিসেবে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়।

মাননীয় প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমানের পক্ষ থেকে জনকল্যাণমূলক এ কর্মসূচির উদ্বোধন করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জননেতা জহির উদ্দিন স্বপন।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত কুতুবপুরের স্বনির্ভর খাল পুনঃখননের মাধ্যমে এলাকার কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে, পানির স্বাভাবিক প্রবাহ নিশ্চিত হবে এবং গ্রামীণ অর্থনীতিতে নতুন গতি সঞ্চার হবে। দীর্ঘদিন ধরে খালটি ভরাট হয়ে থাকায় কৃষকরা সেচ সংকটে পড়ছিলেন। পুনঃখনন শেষ হলে কয়েকটি ইউনিয়নের বিস্তীর্ণ কৃষিজমি সেচ সুবিধার আওতায় আসবে বলে আশা করা হচ্ছে।

উদ্বোধনী বক্তব্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, “শহীদ জিয়ার স্বনির্ভর বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে এ ধরনের উন্নয়নমূলক কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কুতুবপুর স্বনির্ভর খাল পুনঃখননের মাধ্যমে কৃষকদের মুখে হাসি ফুটবে এবং পরিবেশের ভারসাম্য রক্ষায়ও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

অনুষ্ঠানে বরিশাল জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. খাইরুল আলম সুমন, গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা, বিএডিসি’র ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্টরা জানান, খাল পুনঃখনন সম্পন্ন হলে এলাকার কৃষিজমিতে সেচ সুবিধা বৃদ্ধি পাবে, বর্ষা মৌসুমে জলাবদ্ধতা কমবে এবং মৎস্যসম্পদ বৃদ্ধির পাশাপাশি স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে।

জনপ্রিয় সংবাদ

চাঁপাইনবাবগঞ্জে ডিএনসি’র উদ্যোগে জুম্মার পরে মাদকবিরোধী লিফলেট বিতরণ

গৌরনদীতে ‘কুতুবপুর স্বনির্ভর খাল’ পুনঃখনন শুরু, কৃষিতে নতুন সম্ভাবনার দ্বার

প্রকাশের সময়ঃ ১২:৪৯:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬