ঢাকা ০৫:১৪ পূর্বাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
র‍্যাবের অভিযানে ভারতীয় কসমেটিকস জব্দ-দুই চরাকারবারি আটক প্রাইভেট হাসপাতালে সরকারি চিকিৎসক, ভাইরাল দৌড়ের ভিডিও প্রান্তিক ও আদিবাসী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল-শিক্ষাবৃত্তি বিতরণ পদ্মা নদী বাঁচাতে রাজশাহীতে অনুষ্ঠিত হলো ‘রান ফর পদ্মা’ মিনি ম্যারাথন খুলনায় দুর্বৃত্তের গুলিতে আহত স্কুলছাত্রী গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন বীরমোহন উচ্চ বিদ্যালয়ে যৌন হয়রানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে তদন্তে ৩ সদস্যের কমিটি রাজশাহীতে শুরু হলো এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে সোয়া লাখের বেশি শিক্ষার্থী এইচএসসি পরীক্ষার সকালেই নিভে গেল তিশার স্বপ্ন-এক মৃত্যুর শোক, হাজার প্রশ্নের ভার শান্তিপূর্ণ পরিবেশে শুরু এইচএসসি পরীক্ষা, কারাগার থেকে পরীক্ষা দিলেন এক শিক্ষার্থী

গৌরনদীতে খাল দখলমুক্তে অভিযান: মুচলেকায় দোকান উচ্ছেদ

গৌরনদীতে খাল দখলমুক্তে অভিযান।

বরিশালের গৌরনদী উপজেলার দিয়াসুর এলাকায় সরকারি খাল দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে কঠোর অবস্থান নিয়েছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে পরিচালিত বিশেষ অভিযানে খালের জমি দখলমুক্ত করতে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হয়।

অভিযান চলাকালে খালের ওপর অবৈধভাবে নির্মিত একটি দোকানের মালিককে আটক করা হয়। পরে তিনি নিজের অপরাধ স্বীকার করে ভবিষ্যতে সরকারি জমি দখল করবেন না মর্মে মুচলেকা দেন এবং জনসম্মুখে নিজ দায়িত্বে দোকানটি ভেঙে ফেলেন।

এসময় খালের ওপর গড়ে ওঠা অন্যান্য অবৈধ দোকান মালিকদের দ্রুত সময়ের মধ্যে তাদের স্থাপনা সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়। অন্যথায় বৃহৎ পরিসরে উচ্ছেদ অভিযান পরিচালনার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। প্রশাসন জানিয়েছে, নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে ‘ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন’ অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে, এমনকি কারাদণ্ডও হতে পারে।

অবৈধ দখলদারদের কার্যক্রম বন্ধে বিদ্যুৎ বিভাগকেও তলব করা হয়েছে। খালের ওপর নির্মিত সব অবৈধ দোকানের বিদ্যুৎ সংযোগ দ্রুত বিচ্ছিন্ন করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।

অভিযানটি পরিচালনা করেন গৌরনদী উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান। তিনি বলেন,
“সরকারি সম্পত্তি ও জনস্বার্থ রক্ষায় কোনো আপস করা হবে না। খাল দখলকারীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে এবং এই অভিযান নিয়মিত চলবে।”

জনপ্রিয় সংবাদ

র‍্যাবের অভিযানে ভারতীয় কসমেটিকস জব্দ-দুই চরাকারবারি আটক

গৌরনদীতে খাল দখলমুক্তে অভিযান: মুচলেকায় দোকান উচ্ছেদ

প্রকাশের সময়ঃ ০১:৪০:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬