ঢাকা ১১:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
বনানীতে এইচ বি এম ইকবালের কার্যালয়ে দুদকের অভিযান, সিলগালা এলিফ্যান্ট রোডে শপিংব্যাগ থেকে ৪টি ককটেল সদৃশ বস্তু উদ্ধার পে-স্কেল চূড়ান্ত, দুই ধাপে বাস্তবায়ন; মূল বেতন বাড়তে পারে সর্বোচ্চ ১০০% ভেজাল কীটনাশক, সার মজুত , চাঁপাইনবাবগঞ্জে ধরা পড়ল কৃষিবিরোধী চক্র বেরোবি তরুণ কলাম লেখক ফোরামের নেতৃত্বে শুভ-রুশাইদ নারী যাত্রীকে উত্ত্যক্তের অভিযোগ, গোপালগঞ্জে ঢাকাগামী ট্রেনে পাথর নিক্ষেপ নলডাঙ্গায় মাদক সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড নোবিপ্রবি অর্থনীতি বিভাগের ৯ম ব্যাচের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা বাংলাদেশের কাছে অস্ট্রেলিয়ার হারকে ‘বড় অঘটন’ বলছেন সাবেক ক্রিকেটাররা উপসচিব পদে ২৭৭ কর্মকর্তাকে পদোন্নতি দিল সরকার
ঢাকার খিলগাঁও থেকে

চাঁপাইনবাবগঞ্জের একধিক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

রাজধানীর খিলগাঁও এলাকা থেকে একাধিক মামলার পরোয়ানাভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

চাঁপাইনবাবগঞ্জের একাধিক প্রতারণা মামলার পরোয়ানাভুক্ত এবং পর্নোগ্রাফি ও সাইবার সুরক্ষা আইনের একটি মামলার পলাতক আসামি মো. শিমুল হোসেনকে (৩২) রাজধানীর খিলগাঁও এলাকা থেকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে তাকে আটক করা হয়। পরে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।

বুধবার (১ জুলাই) সকাল ৭টার দিকে ঢাকার খিলগাঁও এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া শিমুল হোসেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আজাইপুর মাঝপাড়া গ্রামের বাসিন্দা মো. সাজিমুল হোসেনের ছেলে।

জেলা পুলিশ সূত্রে জানা গেছে, শিমুল হোসেনের বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জে দায়ের হওয়া তিনটি পৃথক প্রতারণা মামলায় আদালত থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল। পাশাপাশি তিনি পর্নোগ্রাফি ও সাইবার সুরক্ষা আইনে দায়ের করা একটি মামলারও আসামি।

সংশ্লিষ্ট সূত্র জানায়, পর্নোগ্রাফি মামলা নং-০১/৩০৪, তারিখ ১ জুলাই ২০২৬, সাইবার সুরক্ষা আইন, ২০২৬-এর ধারা ১৯(২) ও ২৫(২), পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন, ২০১২-এর ৮(১), ৮(২), ৮(৩), ৮(৪), ৮(৫)(ক) ও ৭ ধারা, এবং দণ্ডবিধি, ১৮৬০-এর ৪১৯ ও ৫০০ ধারায় দায়ের করা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হোসাইন বলেন,”শিমুল হোসেন দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাকে ঢাকার খিলগাঁও এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।”

পুলিশ আরোও জানায়, গ্রেপ্তারের পর আদালতের নির্দেশনা অনুযায়ী পরবর্তী আইনগত কার্যক্রম পরিচালিত হবে। মামলার তদন্তও চলমান রয়েছে।

আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা জানান, তথ্যপ্রযুক্তিনির্ভর অপরাধ, অনলাইন প্রতারণা এবং পর্নোগ্রাফি-সংক্রান্ত অভিযোগে দায়ের হওয়া মামলাগুলোর তদন্তে প্রয়োজনীয় প্রযুক্তিগত তথ্য সংগ্রহ ও বিশ্লেষণের কাজ অব্যাহত রয়েছে। এ ধরনের অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে বলেও তারা জানান।

জনপ্রিয় সংবাদ

বনানীতে এইচ বি এম ইকবালের কার্যালয়ে দুদকের অভিযান, সিলগালা

ঢাকার খিলগাঁও থেকে

চাঁপাইনবাবগঞ্জের একধিক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

প্রকাশের সময়ঃ ০১:০৯:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬