ঢাকা ০১:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
র‍্যাবের অভিযানে ভারতীয় কসমেটিকস জব্দ-দুই চরাকারবারি আটক প্রাইভেট হাসপাতালে সরকারি চিকিৎসক, ভাইরাল দৌড়ের ভিডিও প্রান্তিক ও আদিবাসী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল-শিক্ষাবৃত্তি বিতরণ পদ্মা নদী বাঁচাতে রাজশাহীতে অনুষ্ঠিত হলো ‘রান ফর পদ্মা’ মিনি ম্যারাথন খুলনায় দুর্বৃত্তের গুলিতে আহত স্কুলছাত্রী গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন বীরমোহন উচ্চ বিদ্যালয়ে যৌন হয়রানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে তদন্তে ৩ সদস্যের কমিটি রাজশাহীতে শুরু হলো এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে সোয়া লাখের বেশি শিক্ষার্থী এইচএসসি পরীক্ষার সকালেই নিভে গেল তিশার স্বপ্ন-এক মৃত্যুর শোক, হাজার প্রশ্নের ভার শান্তিপূর্ণ পরিবেশে শুরু এইচএসসি পরীক্ষা, কারাগার থেকে পরীক্ষা দিলেন এক শিক্ষার্থী
ময়মনসিংহে

র‍্যাবের অভিযানে ভারতীয় কসমেটিকস জব্দ-দুই চরাকারবারি আটক

ময়মনসিংহ-নেত্রকোনা মহাসড়কে র‍্যাব-১৪-এর অভিযানে জব্দকৃত প্রায় ৪ হাজার পিস ভারতীয় কসমেটিকস সামগ্রী

ময়মনসিংহে বিশেষ অভিযান চালিয়ে প্রায় চার হাজার পিস অবৈধ ভারতীয় কসমেটিকস সামগ্রী জব্দ করেছে র‍্যাব-১৪। এই অভিযানে চোরাচালানের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুইজনকে আটক করা হয়েছে।

র‍্যাব-১৪ সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে সিপিএসসি, র‍্যাব-১৪, ময়মনসিংহের একটি বিশেষ দল মঙ্গলবার (২ জুন) দুপুর ১টা ১০ মিনিটে ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানাধীন শম্ভুগঞ্জ গোলচত্বর সংলগ্ন ময়মনসিংহ-নেত্রকোনা মহাসড়কে এই অভিযান পরিচালনা করে। অভিযানকালে ‘শ্রাবণ পরিবহন’ নামক একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে দুই চোরাকারবারিকে হাতেনাতে আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন নেত্রকোনা জেলার বাসিন্দা মো. হাবিবুল্লাহ (৩২) এবং মো. রমজান আলী (৪৫)।

র‍্যাব আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা বাসের ভেতরে তাদের হেফাজতে থাকা অবৈধ ভারতীয় কসমেটিকসের বিষয়টি স্বীকার করেন। পরবর্তীতে তাদের প্রদত্ত তথ্যের ভিত্তিতে বাসের ভেতরে বস্তার মধ্যে বিশেষ কৌশলে লুকানো অবস্থায় ৩ হাজার ৯০০ পিস ভারতীয় কসমেটিকস সামগ্রী উদ্ধার করা হয়।

জব্দকৃত এসব কসমেটিকস পণ্যের বিপরীতে আটক ব্যক্তিরা কোনো ধরনের বৈধ আমদানি সংক্রান্ত কাগজপত্র কিংবা শুল্ক পরিশোধের প্রমাণপত্র উপস্থাপন করতে পারেননি বলে জানিয়েছে র‍্যাব।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা স্বীকার করেন যে, তারা দীর্ঘদিন ধরে ভারতীয় সীমান্ত পথ ব্যবহার করে শুল্ক ফাঁকি দিয়ে বিভিন্ন পণ্য দেশে এনে বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিলেন। এমনটাই দাবি করেছে র‍্যাব-১৪।

এ ঘটনায় আটক দুই ব্যক্তিকে জব্দকৃত আলামতসহ পরবর্তী আইনগত প্রক্রিয়া সম্পন্ন করার জন্য ময়মনসিংহ কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।

জনপ্রিয় সংবাদ

র‍্যাবের অভিযানে ভারতীয় কসমেটিকস জব্দ-দুই চরাকারবারি আটক

ময়মনসিংহে

র‍্যাবের অভিযানে ভারতীয় কসমেটিকস জব্দ-দুই চরাকারবারি আটক

প্রকাশের সময়ঃ ০১:৫১:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬