ঢাকা ০৫:১৯ পূর্বাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
র‍্যাবের অভিযানে ভারতীয় কসমেটিকস জব্দ-দুই চরাকারবারি আটক প্রাইভেট হাসপাতালে সরকারি চিকিৎসক, ভাইরাল দৌড়ের ভিডিও প্রান্তিক ও আদিবাসী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল-শিক্ষাবৃত্তি বিতরণ পদ্মা নদী বাঁচাতে রাজশাহীতে অনুষ্ঠিত হলো ‘রান ফর পদ্মা’ মিনি ম্যারাথন খুলনায় দুর্বৃত্তের গুলিতে আহত স্কুলছাত্রী গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন বীরমোহন উচ্চ বিদ্যালয়ে যৌন হয়রানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে তদন্তে ৩ সদস্যের কমিটি রাজশাহীতে শুরু হলো এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে সোয়া লাখের বেশি শিক্ষার্থী এইচএসসি পরীক্ষার সকালেই নিভে গেল তিশার স্বপ্ন-এক মৃত্যুর শোক, হাজার প্রশ্নের ভার শান্তিপূর্ণ পরিবেশে শুরু এইচএসসি পরীক্ষা, কারাগার থেকে পরীক্ষা দিলেন এক শিক্ষার্থী

নিষিদ্ধ পলিথিন জব্দ- ভ্রাম্যমাণ আদালতে সুপারভাইজারকে জরিমানা

গতকাল বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী বাসস্ট্যান্ড এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

বরিশালের গৌরনদীতে অবৈধভাবে পাচারের সময় বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (২ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী বাসস্ট্যান্ড এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসানের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে ‘নারায়ণগঞ্জ ট্রাভেলস’ নামের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ৫ কার্টন নিষিদ্ধ পলিথিন উদ্ধার করা হয়। জব্দকৃত পলিথিনের মোট ওজন প্রায় ২০০ কেজি বলে জানা গেছে।

এ ঘটনায় বাসটির সুপারভাইজার মো. শাহিন (৩৪)-কে আটক করা হয়। তিনি পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ছোট বালিয়াতলী গ্রামের দুলাল হাওলাদারের ছেলে। অপরাধ স্বীকার করায় ভ্রাম্যমাণ আদালত তাকে তাৎক্ষণিকভাবে অর্থদণ্ড প্রদান করে।

অভিযান চলাকালে গৌরনদী মডেল থানার এসআই (নি.) মো. জহিরুল হকের নেতৃত্বে পুলিশের একটি দল নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা রক্ষায় সহায়তা করে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান বলেন,
“পরিবেশ সুরক্ষায় নিষিদ্ধ পলিথিনের ব্যবহার ও পরিবহনের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। এ ধরনের অপরাধে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

প্রশাসনের এ উদ্যোগকে পরিবেশ সুরক্ষায় গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন স্থানীয়রা।

জনপ্রিয় সংবাদ

র‍্যাবের অভিযানে ভারতীয় কসমেটিকস জব্দ-দুই চরাকারবারি আটক

নিষিদ্ধ পলিথিন জব্দ- ভ্রাম্যমাণ আদালতে সুপারভাইজারকে জরিমানা

প্রকাশের সময়ঃ ০১:৪৬:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬