ঢাকা ১২:৩০ অপরাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন বীরমোহন উচ্চ বিদ্যালয়ে যৌন হয়রানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে তদন্তে ৩ সদস্যের কমিটি রাজশাহীতে শুরু হলো এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে সোয়া লাখের বেশি শিক্ষার্থী এইচএসসি পরীক্ষার সকালেই নিভে গেল তিশার স্বপ্ন-এক মৃত্যুর শোক, হাজার প্রশ্নের ভার শান্তিপূর্ণ পরিবেশে শুরু এইচএসসি পরীক্ষা, কারাগার থেকে পরীক্ষা দিলেন এক শিক্ষার্থী খেলা দেখা নিয়ে বিরোধ, সালিশ শেষে হামলায় বিএনপি নেতা নিহত লক্ষ্মীপুর থানার ওসি প্রত্যাহার বরিশালে ভূমি অফিসে অনিয়মের প্রমাণ, দুই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তি বেরোবির ৪ মেধাবী নারী শিক্ষার্থী পেলেন ‘হাসনা ইলাহি মেমোরিয়াল স্কলারশিপ’ যুবদল নেতার চেম্বারে চার যুবককে নির্যাতনের অভিযোগ, ভিডিও ছড়িয়ে তোলপাড়

মন্ত্রিসভায় সিদ্ধান্ত অফিস ৯টা-৪টা, দোকান বন্ধ সন্ধ্যা ৬টায়

বৃহস্পতিবার (২ এপ্রিল) রাতে মন্ত্রিসভার বৈঠকে এসব সিদ্ধান্ত হয়।

বৈশ্বিক জ্বালানি সংকটের প্রেক্ষাপটে দেশের অফিস ও ব্যবসা প্রতিষ্ঠানের সময়সূচিতে পরিবর্তন আনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী সরকারি-বেসরকারি অফিস চলবে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। পাশাপাশি দেশের সব দোকানপাট, শপিং মল ও বাণিজ্যিক প্রতিষ্ঠান সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ রাখতে হবে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) রাতে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। জাতীয় সংসদ সচিবালয়ের মন্ত্রিপরিষদ কক্ষে অনুষ্ঠিত এ বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি ব্রিফিংয়ে বিষয়টি জানান।

তিনি বলেন, জ্বালানির সরবরাহ পরিস্থিতি বিবেচনায় এনে অফিস সময় এক ঘণ্টা কমানো হয়েছে। নতুন সময়সূচি অনুযায়ী ব্যাংক লেনদেন চলবে সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত।

এর আগে বাংলাদেশ দোকান মালিক সমিতি সকালেই দোকানপাট রাত ৮টার মধ্যে বন্ধ রাখার ঘোষণা দিলেও, মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী তা সন্ধ্যা ৬টায় নির্ধারণ করা হয়েছে।

তবে হোটেল, ফার্মেসি, কাঁচাবাজারসহ জরুরি সেবাসংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো এ নির্দেশনার বাইরে থাকবে বলে জানা গেছে।

জনপ্রিয় সংবাদ

গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন

মন্ত্রিসভায় সিদ্ধান্ত অফিস ৯টা-৪টা, দোকান বন্ধ সন্ধ্যা ৬টায়

প্রকাশের সময়ঃ ০২:১৬:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬